পতাকা ক্যারিয়ার

সফল ব্যক্তিদের ১০০ জীবনচর্চা: অনুশীলন ৬৫- ‘ভালো বডি ল্যাঙ্গুয়েজ রপ্ত করুন’

প্রিয় পাঠক, আপনাদের জন্য রয়েছে আমাদের এ নতুন আয়োজন। এখানে ‘দ্য সিল্ক রোড পার্টনারশিপ’ এর সহ-প্রতিষ্ঠাতা নাইজেল কাম্বারল্যান্ড লিখিত একটি বইয়ের সাথে আপনাদের পরিচয় করানো হবে। বইটির শিরোনাম, ‘হান্ড্রেড থিংস সাকসেসফুল পিপল ডু: লিটল এক্সারসাইজেস ফর সাকসেসফুল লিভিং’। এবং আমরা বইটি অনুবাদ করছি “সফল ব্যক্তিদের ১০০ জীবনচর্চা” শিরোনামে। সপ্তাহব্যাপী এই আয়োজনে প্রতিদিন এই বই থেকে একটি করে বিষয় আলোচনা করা হবে। আজকের আয়োজনে জেনে নিন সফল ব্যক্তিদের করা ৬৫ নম্বর বিষয়টি সম্পর্কে।
অনুশীলন ৬৫- ‘ভালো বডি ল্যাঙ্গুয়েজ রপ্ত করুন’
আপনি এটি পছন্দ করেন আর না করেন, আপনার শরীরী ভাষা শতকরা একশ ভাগ অধিক দৃশ্যমান। অন্য কাউকে কোন বার্তা প্রদান করতে হলে যদি আপনি না জেনে থাকেন যে কি বলবেন বা কি করবেন সেক্ষেত্রে শরীরী ভাষা বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
লেখক জ্যারড কিঞ্জ বলেন, ‘আমি বডি ল্যাঙ্গুয়েজ খুব ভালোবাসি। কেননা এর মাধ্যমে আমি কথা বলা ছাড়াও বলতে বা শুনতে পারি’।
জীবনের যেকোন ক্ষেত্রে সফল হওয়ার জন্য আপনার যেকোন মানুষের সঙ্গে মিশতে এবং তাদের ভাষা বুঝতে জানতে হবে। আপনার শরীরী ভাষা যেন সুস্থ সম্পর্ক তৈরিতে আপনাকে সাহায্য করে সেদিকেও মনোযোগ দিতে হবে। কেননা, সফলতা অনেকটা এর ওপর নির্ভরশীল।
আপনি যখন কাউকে বোঝাতে চান যে আপনি তাকে ভরসা করেন, সেক্ষেত্রে আপনার সঠিক বডি ল্যাঙ্গুয়েজও দেখাতে হবে। আপনি যদি নিজেকে গুটিয়ে রাখেন এবং আই কনটাক্ট বজায় না রাখেন তবে সে কথোপকথন কখনোই সফল হবে না। আপনি যা বলছেন এবং যে অনুভূতি ব্যক্ত করছেন, তার মধ্যে যথেষ্ট যোগাযোগ থাকতে হবে। অন্য মানুষ হয়তো চট করে সে ভুল বুঝে উঠতে পারবে না কিন্তু পরে ঠিকই আপনাকে অপরাধী প্রমাণ করবে।
প্রথম প্রতিক্রিয়াই সবকিছু
বডি ল্যাঙ্গুয়েজ তখনই সবচাইতে বেশি মূল্য রাখে যখন আপনি কারো সঙ্গে প্রথমবারের মতন দেখা করেন। এবং এগুলোই গোনায় ধরা হয়। আপনি প্রথম অনুভূতি তৈরি করার জন্য কিন্তু কখনোই দ্বিতীয় সুযোগ পাবেন না।
আত্মবিশ্বাস এবং বিশ্বাস স্থাপন করতে হবে-
* সব সময় হাসুন, কথা বলার সময় চোখে চোখ রাখুন এবং প্রথমবার কারো সঙ্গে দেখা হলে করমর্দন করুন।
* দাঁড়ানোর সময় কিংবা বসার সময় নির্দিষ্ট পোজ মেনে চলুন।
* অনুষ্ঠান অনুসারে সাবলীলভাবে পোশাক পরিধান করুন।
বদ অভ্যাস থেকে দূরে থাকুন
অন্য মানুষ আপনার ব্যাপারে কী ভাবে তা আন্দাজ করা বেশ কঠিন। আপনার যদি এক্ষেত্রে একেবারেই কোন ধারণা না থাকে তবে বন্ধু এবং পরিবারের সদস্যদের জিজ্ঞেস করুন। তাঁরা যেন সৎ উত্তর দেয়, সেই অনুরোধ করুন। সেই অনুযায়ী আপনার বডি ল্যাঙ্গুয়েজের ছোটখাট ভুল ও বদভ্যাস দূর করুন।
সুত্র : প্রিয়.কম

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button