সফল ব্যক্তিদের ১০০ জীবনচর্চা: অনুশীলন ৪৪- ‘নিজেকে মেনে নিন’
প্রিয় পাঠক, আপনাদের জন্য রয়েছে আমাদের এ নতুন আয়োজন। এখানে ‘দ্য সিল্ক রোড পার্টনারশিপ’ এর সহ-প্রতিষ্ঠাতা নাইজেল কাম্বারল্যান্ড লিখিত একটি বইয়ের সাথে আপনাদের পরিচয় করানো হবে। বইটির শিরোনাম, ‘হান্ড্রেড থিংস সাকসেসফুল পিপল ডু: লিটল এক্সারসাইজেস ফর সাকসেসফুল লিভিং’। এবং আমরা বইটি অনুবাদ করছি “সফল ব্যক্তিদের ১০০ জীবনচর্চা” শিরোনামে। সপ্তাহব্যাপী এই আয়োজনে প্রতিদিন এই বই থেকে একটি করে বিষয় আলোচনা করা হবে। আজকের আয়োজনে জেনে নিন সফল ব্যক্তিদের করা ৪৪ নম্বর বিষয়টি সম্পর্কে।
অনুশীলন ৪৪- ‘নিজেকে গ্রহণ করুন’
আপনি কি কখনো বলেছেন যে ‘আমি নিজেকে ঘৃণা করি’। আপনি একা নন, আমরা প্রায়শই এই কথা বলে থাকি। জীবনের অর্ধেকটা সময়ই আমরা নিজেকে ঘৃণা করে, মেনে না নিয়ে এমনকি অপছন্দ করি এমন কাজ করে কাটিয়ে দিই।
আধুনিক জীবন মোটেও সহজ নয়। নিজেকে অন্যের সঙ্গে চট করে তুলনা করে ফেলা বেশ সহজ আজকালকার দুনিয়ায়। ধরুন আপনি খুব সাধারণ জীবন কাটাচ্ছেন, অপরদিকে আরেকজন স্বপ্নের মতন জীবন কাটাচ্ছে, এক্ষেত্রে আপনার মাথায় যে প্রশ্নগুলো আসে-
*আমরা নিজেদের শরীর এবং ওজন নিয়ে বেশ হীনমন্যতায় ভুগি। এক্ষেত্রে ধন্যবাদ বিভিন্ন স্বাস্থ্য ম্যাগাজিনগুলোকে, তারা অল্পবয়সী তরুনীদের বেশ উৎসাহ প্রদান করে থাকে।
*অধিকাংশ সম্পর্ক বিষয়ক সমস্যাগুলো আমাদের আচ্ছন্ন করে থাকে। সেক্ষেত্রে বিভিন্ন সম্পর্কমূলক সাজেশন আমাদের বেশ কাজে দেয়।
একটা কথা প্রচলিত আছে যে ‘এড়িয়ে চলা শিখুন’। গত সপ্তাহে আমি কয়েকজনকে প্রশিক্ষণ দিচ্ছিলাম, সেখানে দেখলাম যে তারা অনলাইনে জব পোস্ট ও স্যালারি বিষয়ক সার্কুলার দেখে নিজেদের বেতন নিয়ে বেশ মনোঃকষ্টে ভুগছিলো। তিনি গত এক বছর একই পদে কাজ করে বেশ আড়ষ্টবোধ করছিলেন। আমি তাকে মনে করিয়ে দিলাম যে, আপনি তো যথেষ্ট আনন্দিত হয়ে কাজ করেছেন। সেখানে স্যালারি তো কোন ব্যাপারই নয়। তাও যেন তিনি শান্ত হতে পারছিলেন না। নিজেকে অন্যের সঙ্গে তুলনা দেওয়া বন্ধ করুন। তার চেয়ে বরং নিজেকে বাহবা দিন।
দুঃখের ব্যাপার এই যে, আপনি নিজের ব্যাপারে কেমন ভাবেন সেটি আপনার চারপাশের মানুষকে প্রভাবিত করে। আপনার ইতিবাচকতা অন্য একজনকে ইতিবাচক এবং আপনার নেতিবাচকতা অন্য একজনকে নেতিবাচক করে তোলে। রাগান্বিত হওয়া, ঈর্ষা ও হিংসাবোধ করা এগুলো আপনাকে সফলতা থেকে দূরে সরিয়ে রাখবে।
নিজের অনন্যতাকে আপন করে নিন
আপনি নিজেই নিজের তুলনা। অন্য কাউকে মিছেমিছি নকল করে কি লাভ? কোন জায়গায় খাপ খাওয়াতে না পারলে নিজেকে দোষারোপ করা বন্ধ করুন। আপনি শক্তি এবং দুর্বলতার এক অপূর্ব সমষ্টি। সুতরাং নিজেকে ভুল প্রমাণিত করা বন্ধ করে নিজেকে ভালোবাসা শুরু করুন। আপনি নিজে কেমন এবং আপনার সক্ষমতাগুলো প্রকাশ করা শুরু করুন।
প্রতিদ্বন্দ্বীমূলক মনোভাব থেকে বের হওয়ার চেষ্টা করুন। নিজেকে অন্যের সঙ্গে তুলনা করলে আপনি কখনোই সাফল্যের শিখরে পৌছতে পারবেন না। তাই, এটি যতদ্রুত সম্ভব বন্ধ করুন।
ইতিবাচক মনোভাব পোষণ করুন
আপনার হয়তো খারাপ দিন আছে। আমাদের সকলেরই আছে। কিন্তু সেটি ধরে বসে থাকলে চলবেনা কখনোই। আপনি যত খারাপ বোধ করেন না কেন, অন্যকে কখনো সেটি বুঝতে দেবেন না। হ্যাঁ, আপনি তাদের সঙ্গে শেয়ার করতে পারেন ঠিকই। কিন্তু পুরোটা বলার কোন দরকার নেই। নিজের নেতিবাচকতাগুলো নিজের কাছেই রাখুন। কোন একটা কারণে এখন হয়তো আপনার ঠিকই খারাপ লাগছে, কিন্তু এক সময় দেখবেন সব কিছু ঠিক হয়ে যাবে।
সুত্র: প্রিয়.কম


