সফল ব্যক্তিদের ১০০ জীবনচর্চা: অনুশীলন ৩৯- ‘নিজের গণ্ডি ছেড়ে বেরিয়ে পড়ুন’
প্রিয় পাঠক, আপনাদের জন্য রয়েছে আমাদের এই নতুন আয়োজন। এখানে ‘দ্য সিল্ক রোড পার্টনারশিপ’ এর সহ-প্রতিষ্ঠাতা নাইজেল কাম্বারল্যান্ড লিখিত একটি বইয়ের সাথে আপনাদের পরিচয় করানো হবে। বইটির শিরোনাম, ‘হান্ড্রেড থিংস সাকসেসফুল পিপল ডু: লিটল এক্সারসাইজেস ফর সাকসেসফুল লিভিং’। এবং আমরা বইটি অনুবাদ করছি “সফল ব্যক্তিদের ১০০ জীবনচর্চা” শিরোনামে। সপ্তাহব্যাপী এই আয়োজনে প্রতিদিন এই বই থেকে একটি করে বিষয় আলোচনা করা হবে। আজকের আয়োজনে জেনে নিন সফল ব্যক্তিদের করা ৩৯ নম্বর বিষয়টি সম্পর্কে।
অনুশীলন ৩৯- ‘নিজের গণ্ডি ছেড়ে বেরিয়ে পড়ুন’
আপনার যদি সৌভাগ্য ও সাফল্য দিয়ে পরিপূর্ণ একটি জীবন থাকে তবে গণ্ডির ভেতরেই বসবাস করুন আপনি। আপনি কী করছেন সেটি নিয়ে চিন্তিত হবার কোন প্রয়োজন নেই। কিন্তু যদি এর চেয়ে ভিন্ন কিছু হয় তবে আপনার এখনই সময় হয়েছে বৃত্তের পরিধির বাইরে চিন্তা করার ও বেরিয়ে পড়ার। সফলতা পায়ে হেঁটে আপনার কাছে কোনদিনও পৌছাবে না, আপনার নিজের আপ্রাণ চেষ্টা করতে হবে।
আমরা প্রত্যেকেই নিজেদের তৈরি করা সীমানার মধ্যে বাস করি। এটা জানা খুব জরুরী যে আপনি কোথায় আছেন এবং কী করেন? ব্যর্থতা কিন্তু খুব বড় কোন সমস্যা নয়। আপনার বৃত্তের পরিধিটা কেমন? আপনি কী-
*আপনার চাকরী নিয়ে শান্তিতে আছেন এবং আপনাকে কোনরকম চ্যালেঞ্জের জন্য ঠেলে দেওয়া হচ্ছে না।
*আপনি আপাতদৃষ্টিতে একটি সুস্থ সম্পর্কে অবস্থান করছেন কিন্তু ভেতরে ভেতরে আপনি সুখী নন।
*নতুন কোন ব্যবসা শুরু করা থেকে আপনি পিছু হটছেন।
*ইউনিভার্সিটিতে ফেরত যেতে কিংবা নাচের ক্লাসে যেতে দ্বিধাবোধ করছেন।
আমরা প্রত্যেকেই নিজেদের কমফোর্ট জোনে কেন আটকে যাই? আমরা যেসকল কাজ করতে আপ্রাণ ইচ্ছা পোষণ করি সেগুলো থেকে কেন দূরে হটে যাই? প্রকৃতপক্ষে, আমরা সকলেই ব্যর্থতার ভয় পাই। আমরা ভীত হয়ে থাকি এ ভেবে যে, যদি পরিকল্পনা মতন কাজ না হয়, যদি আমাদের অপর পক্ষ থেকে ‘না’ শুনতে হয় এবং আরো অনেক আনুষঙ্গিক নেতিবাচক চিন্তা আসে মাথায়।
কেন আমরা নিজেদের গণ্ডি থেকে বেরোতে পারি না? সবচেয়ে প্রচলিত কারণ হলো ‘বদলে যাওয়ার ভার আমরা নিতে পারি না’। এ ভার যেন সফলতার চেয়েও ভারী হয়ে দাঁড়ায়!
মাঝেমধ্যে আমরা এটিই ভুলে যাই। একটা সুযোগ দেওয়া উচিৎ নিজেকে। ভালো-মন্দ আগে থেকে চিন্তা না করে নিজের গণ্ডি থেকে একটু বাইরে পা রাখা উচিৎ। মাঝেমধ্যে প্রচণ্ডভাবে কিছু চাওয়ার আকাঙ্ক্ষা হলে ভয়কে দূরে সরিয়ে নিজের মনকে প্রাধান্য দেওয়া উচিৎ!
নিজের ভয় ও দুশ্চিন্তাগুলোকে বুঝতে চেষ্টা করুন
আপন ভয়ভীতি, দুশ্চিন্তা এবং দুর্দশাগুলো বুঝতে পারলে আপনি খুব সহজেই গণ্ডি থেকে বেরোতে পারবেন। জীবনের কোন নেতিবাচক দিকগুলো আপনাকে পেছনে ঠেলে রাখছে? নিজেকে একবার জিজ্ঞেস করুন, আপনি কি নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করেন এবং যেকোন পরিবর্তনে কেন ভয় পান?
*অর্থ, সম্মান কিংবা অন্য কিছু হারানোর ভয় পান?
*অন্যেরা কি ভাববে আর কি বলবে তা নিয়ে শঙ্কিত?
*ব্যর্থ হবার ভয় পান?
*অজানা এবং অচেনা জায়গাকে ভয় পান?
কষ্টের ফল সর্বদা ভালো হয়
বৃত্তের পরিধির বাইরে যখনই আপনার কোন কিছু চিন্তা করা প্রয়োজন হয় আপনি হয়তো নিজেকে বলেন, ‘আমার সত্যিই একটা পরিবর্তন দরকার’ কিংবা ‘আমার নতুন একটা সুযোগ নেওয়া দরকার’। নিজেকে দু’ ধরণের প্রশ্ন করুন এবং উত্তরের সঙ্গে যেকোন নেতিবাচকতা তুলনা করুন।
*এ পরিবর্তন করে আমি কি হাসিল করবো?
*আমি যেখানে আছি সেখানে থেকেই বা আমি কি পাচ্ছি?
উপকারিতাগুলো বেশ স্পষ্ট এবং ব্যাখ্যাযোগ্য। এটা আরো ভালো কাজ হতে পারে যেমন জীবনে সমতা রাখা, সহজে কাজ করতে শেখা এবং সম্পর্কের উন্নতি করা।
বিভিন্ন মানুষকে গণ্ডি পেরনোর ব্যাপারে যখন আমি কোন উপদেশ দিতে চাই, আমি জিজ্ঞেস করি ‘সবচেয়ে খারাপ কী হতে পারে আপনার সঙ্গে?’ ‘সেটা কীভাবে হবে?’ এমন কোন দৃশ্যপট কী সত্যিই আপনাকে আপন পরিবর্তন থেকে দূরে সরিয়ে রাখবে? আপনি সেটির সঙ্গে একমত হতে পারবেন?
সুত্র : প্রিয়.কম




