সফল ব্যক্তিদের ১০০ জীবনচর্চা: অনুশীলন ৩৮- ‘দূষণ থেকে দূরে থাকুন’
প্রিয় পাঠক, আপনাদের জন্য রয়েছে আমাদের এই নতুন আয়োজন। এখানে ‘দ্য সিল্ক রোড পার্টনারশিপ’ এর সহ-প্রতিষ্ঠাতা নাইজেল কাম্বারল্যান্ড লিখিত একটি বইয়ের সাথে আপনাদের পরিচয় করানো হবে। বইটির শিরোনাম, ‘হান্ড্রেড থিংস সাকসেসফুল পিপল ডু: লিটল এক্সারসাইজেস ফর সাকসেসফুল লিভিং’। এবং আমরা বইটি অনুবাদ করছি “সফল ব্যক্তিদের ১০০ জীবনচর্চা” শিরোনামে। সপ্তাহব্যাপী এই আয়োজনে প্রতিদিন এই বই থেকে একটি করে বিষয় আলোচনা করা হবে। আজকের আয়োজনে জেনে নিন সফল ব্যক্তিদের করা ৩৮ নম্বর বিষয়টি সম্পর্কে।
অনুশীলন ৩৮- ‘দূষণ থেকে দূরে থাকুন’
দূষিত পরিবেশ আপনার স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। দূষণ প্রাকৃতিক হোক আর মানব-সৃষ্ট, এটি থেকে সর্বদা দূরে থাকুন।
একবার আমি নতুন একটি শহরে কাজ এবং থাকার উদ্দেশ্যে স্থানান্তর করি। আমার স্ত্রী এবং আমি বেশ কিছুদিন সেখানকার স্কুল এবং বসতবাড়িগুলো ঘুরে ঘুরে দেখি। বায়ু দূষণ এ জায়গায় এতই বেশি ছিলো যে আমাদের চোখ জ্বালাপোড়া শুরু করে, এমনকি মুখের স্বাদও নষ্ট হয়ে যায়! পরবর্তীতে, আমরা অন্য একটা শহরে স্থানান্তর করি।
পৃথিবীর যেকোন জায়গায় দূষণ থাকতেই পারে। আমার কিছু বন্ধু সম্প্রতিকালে লন্ডন থেকে ছোট্ট একটি শহর ‘ডরসেটে’ মুভ করেছে। তাদের একটাই কারণ হলো লন্ডন প্রচণ্ড কোলাহলপূর্ণ এবং নোংরা।
পরিবেশ দূষণ আমাদের জীবন থেকে অনেক কিছু কেড়ে নেয়। আপনি হয়তো খেয়াল করে দেখবেন-
*এমন এক অফিসে কাজ করছেন যেখানে কোনভাবেই প্রাকৃতিক আলো-বাতাস প্রবেশ করেনা।
*এমন পরিবেশে বাস করছেন যে পাশেই হয়তো রেলওয়ে লাইন কিংবা মোটর লাইন।
*শহরের মধ্যখানে বাস করেন যেখানে শোবার ঘরে কালো পর্দা দিয়ে রাখতে হয়।
*শখের বাগান করেছেন কিন্তু পাশেই হয়তো দূর্গন্ধযুক্ত খাল কিংবা ড্রেন।
এসব পরিবেশ চিহ্নিত করতে শিখুন এবং স্বাস্থ্য ও মনের উপর প্রভাব পড়ার আগেই স্থানান্তর করুন ভালো কোন পরিবেশে।
বুঝতে চেষ্টা করুন কোন ব্যাপারটা আপনাকে অপ্রস্তুত করে তুলছে
কেউই নিজের ঘাড়ে দোষ নিতে চায় না। সবাই এমন এক মানসিকতা নিয়ে বাস করে যে ‘আমাকে নয়, তাকে দোষ দিন’। নিজেকে আপনার কী জিজ্ঞেস করা প্রয়োজন ‘আমি কোন ব্যাপারে কষ্ট পাচ্ছি বা মনঃক্ষুণ্ণ হচ্ছি?’
*শব্দ দূষণের মধ্যে বসবাস করে কি আপনি খুব বেশি ধকল বোধ করছেন? নাকি শুধুমাত্র নতুন কোন শহরে স্থানান্তর করেছেন বলে আপনার চিন্তা হচ্ছে?
*বায়ুদূষণের কারণে কি আপনার ঘর বা স্বাস্থ্য ধ্বংস হচ্ছে?
ছোট ছোট সমন্বয়সাধন শুরু করুন
আপনি সর্বদাই দূষণ থেকে মুক্তি পেতে পারেন। আপনি ঘর, চাকরী এমনকি দেশও বদলাতে পারেন। যা আপনার হাতের নাগালে আছে, তা বদলে ফেলুন এবং যা নেই তা নিয়ে অভিযোগ করা বন্ধ করুন। আপনি যদি লন্ডন, নিউ ইয়র্ক, বেইজিং কিংবা জাকার্তায় থাকতে এবং কাজ করতে চান তবে আপনাকে অবশ্যই স্বীকার করে নিতে হবে যে আপনি বায়ূ দূষণ নিয়ে কিছু করতে পারবেন না। আপনাকে রাস্তায় কম হাঁটতে হবে এবং মুখে মাস্ক পরা শুরু করতে হবে। অফিসে এয়ার-ফিল্টার ব্যবহার করা শুরু করুন। ঘরে পানি ফুটিয়ে পান করুন। এয়ার ফ্রেশনার ব্যবহার করুন। আপনার হাতে কিন্তু ভালোভাবে বাঁচার জন্য অনেকগুলো পছন্দ রয়েছে।
পরিবেশ দূষণ আপনাকে কী কী ভাবে ক্ষতিগ্রস্ত করছে এবং এগুলো থেকে উদ্ধার পাওয়ার জন্য আপনি কোন কোন ব্যবস্থা নিচ্ছেন তা লিপিবদ্ধ করে রাখুন। আপনারই কাজে লাগবে।
সুত্র: প্রিয়.কম




