পতাকা ক্যারিয়ার

সফল ব্যক্তিদের ১০০ জীবনচর্চা: অনুশীলন ২৩- ‘সুস্থ থাকুন’

প্রিয় পাঠক, আপনাদের জন্য রয়েছে আমাদের এই নতুন আয়োজন। এখানে ‘দ্য সিল্ক রোড পার্টনারশিপ’ এর সহ-প্রতিষ্ঠাতা নাইজেল কাম্বারল্যান্ড লিখিত একটি বইয়ের সাথে আপনাদের পরিচয় করানো হবে। বইটির শিরোনাম, ‘হান্ড্রেড থিংস সাকসেসফুল পিপল ডু: লিটল এক্সারসাইজ ফর সাকসেসফুল লিভিং’। এবং আমরা বইটি অনুবাদ করছি “সফল ব্যক্তিদের ১০০ জীবনচর্চা” শিরোনামে। সপ্তাহব্যাপী এই আয়োজনে প্রতিদিন এই বই থেকে একটি করে বিষয় আলোচনা করা হবে। আজকের আয়োজনে জেনে নিন সফল ব্যক্তিদের করা ২৩ নম্বর বিষয়টি সম্পর্কে। বইটি অনুবাদ করেছেন বুশরা আমিন তুবা।


একেবারে অবসর গ্রহণ করলে আপনি যে সুস্থতার সাগরে হাবুডুবু খাবেন, এমন ভেবে ভুল করার দরকার নেই। প্রতীকী ছবি

অনুশীলন ২৩- ‘সুস্থ থাকুন’
প্রতিদিন কঠোর পরিশ্রম করে, হাজারো ধকল সহ্য করে, মাথা গরম করে কি লাভ যদি আপনি সুস্থই না থাকেন? আমি প্রশিক্ষণ দিয়েছি এমন অনেক লোকের ক্ষেত্রে এটি ঘটতে দেখেছি। আমি কিছু অবাক করা ব্যাপারও শুনেছি তাদের কাছ থেকে। যেমন-
-আমার ব্যায়াম করার কিংবা স্বাস্থ্যকর খাবার খাওয়ার কোন সময় নেই। কিন্তু এটি খুব কমন আমার কাজের লাইনে।
-আমি আমার পুরোটা সামর্থ্য দিয়ে কাজ করে যাবো। তারপর না হয় অবসর নিবো এবং আরাম করবো।
-আমি যদি থেমে থেমে কাজ করি এবং সুস্থ জীবন যাপন করি, তাহলে পরিবারকে কিভাবে সাহায্য করবো? তাদের একটি নির্দিষ্ট আর্থিক প্রয়োজন এবং চাহিদা আছে।
-আমি জানি আমার বয়সের তুলনায় আমার ওজন একটু বেশিই। কিন্তু এ বয়সেই ব্যায়াম শুরু করার কোন দরকার নেই।
আমাদের মধ্যে অনেকেই পরিকল্পনা করে থাকেন যে যখন আমাদের কাজ করা এবং অর্থ উপার্জন করা শেষ হবে, তখন আমরা নিজেদের দিকে মনোযোগ দিবো। মোটেও নিজের নিঃশ্বাস বন্ধ করার দরকার নেই। দুঃখজনকভাবে, বিভিন্ন জরিপে প্রমাণিত হয়েছে যে আপনি অবসর গ্রহণ করার সঙ্গে সঙ্গেই আপনার স্বাস্থ্যের দ্রুত অবনতি ঘটবে। ২০১৩ সালে যুক্তরাজ্যে আইইএ জরিপ মতে, অবসরপ্রাপ্ত হলে শারীরিক, মানসিক ও আত্মস্বাস্থ্যের অবনতি ঘটে। সুতরাং, একেবারে অবসর গ্রহণ করলে আপনি যে সুস্থতার সাগরে হাবুডুবু খাবেন, এমন ভেবে ভুল করার দরকার নেই।
কাজ করতে করতে নিজেকে মাটির সঙ্গে মিশিয়ে দিলে কারো কোন লাভ হবেনা, আপনার তো হবে না মোটেই। এটি বরং আপনার সুস্থ থাকার আশংকা ক্রমে ক্রমে কমিয়ে দেবে। আপনি কি সত্যিই আপনার সুস্থতা, স্বাস্থ্য ও দীর্ঘ জীবন ঘর-বাড়ি এবং অর্থ-সম্পদের জন্য ধ্বংস করতে চান?

স্বাস্থ্যকর ও সুষম খাবার খাওয়ার অভ্যাস গড়ে তুলুন, প্রতীকী ছবি

নিজের স্বাস্থ্যকে সম্পদ হিসেবে ভাবা শুরু করুন
অর্থ-সম্পদের ব্যাপার হচ্ছে এমন যে আপনি কষ্ট করে উপার্জন করতে এবং হারিয়ে ফেলতে পারেন কোন দুর্ঘটনায়, তাতেও কোন সমস্যা নেই। আপনি আবারো অর্থ উপার্জন করতে পারবেন। কিন্তু আপনার যদি শরীর খারাপ হয়, তখন কি করবেন?আপনি কোনভাবেই এটি ফেরত পাবেন না। সেজন্যেই আপনার স্বাস্থ্য সর্বদা সুস্থ ও সুন্দর রাখতে হবে। জীবনের যে অবস্থাই হোক না কেন আপনার, নিজের খেয়াল রাখতে হবে সভার আগে।
-ব্যায়াম করুন, হাঁটুন, দৌড়ান কিংবা সাঁতার কাটুন। আপনার যদি সাহায্য এবং উৎসাহের প্রয়োজন হয়, খুঁজুন। একজন ব্যক্তিগত প্রশিক্ষক রাখুন, দৌড়ানোর ক্লাবে যোগ দিন কিংবা কোন বন্ধুর সঙ্গে সাঁতার কাটুন। স্বাস্থ্য ভালো রাখার জন্য যা যা করতে হয় সবকিছু করুন। প্রতিদিন হাঁটার অভ্যাস তৈরি করুন। সম্প্রতি যুক্তরাজ্যের একটি গবেষণায় প্রমাণিত হয়েছে যে প্রতিদিনের মাত্র বিশ মিনিটের হাঁটার অভ্যাস আপনার জীবনের সঙ্গে সাত বছর যুক্ত করে দেয়। সাথে সাথে হার্ট অ্যাটাকের ঝুঁকিও কমায়।
-আপনার মানসিক স্বাস্থ্য ভালো রাখুন অতিরিক্ত ধকল, কাজের চাপ এবং দুশ্চিন্তা কমিয়ে। জীবন এবং আপনার কাজের মধ্যে সমতা আনার চেষ্টা করুন। আপনার শরীরে যেকোন ধকল জেঁকে বসার আগেই নিজের দিকে একটু মন দিন।
-যেসকল মানুষ আপনাকে এবং আপনার জীবনকে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছেন, তাদের ধীরে ধীরে হটিয়ে দিন। নিজের মানসিক স্বাস্থ্যকে মূল্য দেওয়া শিখুন। হিংসুটে যে কেউই হতে পারে। আপনার সহকর্মী, বস কিংবা পরিবারের সদস্য। তাদের এড়িয়ে চলাই হবে বুদ্ধিমানের কাজ।
-যেসকল কাজের মধ্যে আপনি অর্থ খুঁজে পান, সেগুলো করে নিজের আত্মিক স্বাস্থ্যকে ঠিক রাখুন। অর্থহীন কিংবা বিরক্তিকর কাজ করে সময় নষ্ট করবেন না। নিজের জীবনকে পরিপূর্ণভাবে উপভোগ করা শিখুন।
প্রিয়.কম

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button