Uncategorized

সন্ধ্যা হতে নিখোঁজ, সকালে পাটক্ষেতে পাওয়া গেল লাশ

সংবাদদাতা, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ফান্দাউক ইউনিয়নের রসুলপুর গ্রামের একটি পাটক্ষেত থেকে মোহলাল দাসের (৪৭) লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ১০টার দিকে তার লাশটি ফান্দাউক ইউনিয়নের রসুলপুর গ্রামের ফজর আলীর পাটক্ষেতে পাওয়া যায়।
জানা যায়, তিলপাড়ার রণজিৎ দাসের ছেলে মোহলাল দাস বৈবাহিক সূত্রে বেশ কয়েক বছর যাবৎ বুড়িশ্বর ইউনিয়নের অর্ন্তগত দক্ষিণ সিংহগ্রামে বসবাস করতেন। ঘাস কাটতে গিয়ে গতকাল রোববার সন্ধ্যা হতে তিনি নিখোঁজ ছিলেন। অনেক খুঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। সোমবার সকালে রসুলপুরে একটি পাটক্ষেতে তার লাশ পাওয়া যায়।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, লাশের নাকে মুখে বিভিন্ন আঘাতের চিহ্ন রয়েছে।
খবর পেয়ে নাসিরনগর থানার অফিসার ইনচার্জ মো: সাজেদুর রহমান ঘটনাস্থলে যেয়ে লাশ উদ্ধার করেন। তিনি প্রতিবেদককে বলেন, তাকে হত্যা করে কেউ পাটক্ষেতে রেখে দিয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদরে পাঠানোর প্রস্তুতি চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button