সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের দাবীতে মানিকগঞ্জে যুবলীগের বিক্ষোভ-সামাবেশ

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ: সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের লক্ষ্যে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল ও সামাবেশ করেছে জেলা আওয়ামী যুবলীগ। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে বিশাল একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় প্রেসক্লাবের সামনে শেষ হয়। এরপর সেখানেই বিক্ষোভ সমাবেশ করে তারা। সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক এ্যাডঃ গোলাম মহীউদ্দীন।
সমাবেশে সভাপতিত্ব করেন যুবলীগের সভাপতি সুদেব কুমার সাহা। এ সময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা জজ কোর্টের পিপি এ্যাডঃ আব্দুস সালাম,জেলা যুবলীগের সহ-সভাপতি এ্যাডভোকেট আবুবক্কর ছিদ্দিক খান তুষার,সাধারণ সম্পাদক তানজিম উল্লাহ প্রধান লিল্টু,সাংগঠনিক সম্পাদক ও মানিকগঞ্জ পৌরসভার কমিশনার আব্দুর রাজ্জাক রাজা।
বক্তারা বলেন সাম্প্রকি হত্যা,সন্ত্রাস ও জঙ্গীবাদ হচ্ছে দেশী-বিদেশী স্বার্থান্বেষী গোষ্ঠির ষড়যন্ত্রের অংশ। তাদের নীল নক্সা বাস্তবায়নের লক্ষ্যে ষড়যন্ত্রকারীরা পুরোহিতসহ সংখ্যালঘূ ও দেশী-বিদেশী নিরীহ লোকদের হত্যা করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে। দেশ থেকে সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূল করার দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করে বক্তারা সকলকে স্ব-স্ব অবস্থান থেকে এ ব্যাপারে বলিষ্ঠ ভূমিকা রাখার আহ্বান জানান।




