সন্ত্রাস ও চাঁদাবাজীদের বিরুদ্ধে মানিকগঞ্জে ব্যবসায়ীদের মানববন্ধন

শফিকুল ইসলাম সুমন, মানিকগঞ্জ প্রতিনিধি: সন্ত্রাস ও চাঁদাবাজদের হাত থেকে রক্ষা পেতে মানিকগঞ্জে ব্যবসায়ীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে আজ রবিবার সকালে মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন মানিকগঞ্জ সদর উপজেলা ভাড়ারিয়া বাজারের প্রায় শতাধিক ব্যবসায়ী।
সন্ত্রাসী চাঁদাবাজ রনি,আনোয়ার ও সুমনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঘন্টা ব্যাপী এ মানববন্ধনে
ভাড়ারিয়া বাজারের সকল ব্যাবসায়ীরা দোষীদের শাস্তির দাবি জানান।
তারা বলেন এ মাসের ১৬ তারিখে চাঁদা আদায়কে কেন্দ্র করে সন্ত্রাসীরা ব্যবসায়ীদের ওপর অতর্কিত হামলা
চালায়। এ সময় সন্ত্রাসীরা ধারালো চাপাতি দিয়ে জয়নাল, ইব্রাহিম, সালমানের ওপর হামলা চালিয়ে মারাত্মক
ও গুরুতর জখম করে। প্রশাসনের নিকট এর প্রতিকার ও নিরাপত্তার দাবি জানান ভুক্তভোগী সকল ব্যবসায়ী
বৃন্দ।
এ ব্যাপারে ভাড়ারিয়া বাজারের ব্যাবসায়ীরা জেলা প্রশাসক বরাবর সন্ত্রাসীদের দৌরাত্ম ও অত্যাচার থেকে
নিরাপত্তা চেয়ে একটি আবেদন দিয়েছেন।
প্রসংগত এ মাসের ১৬ তারিখে মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নে ভাড়ারিয়া বাজারে ও
হরিরামপুর উপজেলার বলড়া বাজারে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। মুলত বালু ব্যাবসা কে কেন্দ্র করে এ
ঘটনা ঘটে বলে স্থানীয় এলাকাবাসী সুত্রে জানা গেছে।
এ ঘটনার পর যৌথবাহিনী ছাত্রদলের নজরুল ইসলাম, আনোয়ার হোসেন, রনি মিয়া, তুহিন মিয়া ও সুমন মিয়াকে কে আটক করেন। আহতরা হলেন ঈব্রাহীম আহমেদ, জয়নাল আবেদীন, সালমান হোসেন, ইউসুফ আলী ও সায়মন হোসেন। এদের মধ্যে জয়নাল আবেদীন ও ঈব্রাহিম আহমেদ গুরুতর জখম হয়েছেন বলে জানা গেছে।




