রাজনীতি

সন্ত্রাসের বিরুদ্ধে জাতীয় ঐক্যের ডাক এরশাদের

সন্ত্রাসবাদ রুখতে সবাইকে নিয়ে জাতীয় ঐক্যের ডাক দিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান, প্রধানমন্ত্রীর বিশেষ দূত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ইসলাম শান্তির ধর্ম। ইসলাম ধর্মে সন্ত্রাস, জঙ্গিবাদ, মানুষ হত্যা, কোনো মতেই সমর্থন করে না। দেশ রক্তে ভাসছে। দেশব্যাপী সন্ত্রাসবাদ যেভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে এর বিরুদ্ধে দলমত নির্বিশেষে সবাইকে একসাথে রুখে দাঁড়াতে হবে। আমরা রক্তের নয়, শান্তির বৃষ্টিতে ভিজতে চাই। আমরা কোথায় যাচ্ছি, এর শেষ কোথায় এর চেয়ে লজ্জার আর কী হতে পারে। তাই আসুন, সবাই মিলে এই সন্ত্রাসবাদ প্রতিহত করি।
দেশব্যাপী অব্যাহত সন্ত্রাসের প্রতিবাদে শনিবার কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে তিনি একথা বলেন। সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদ, কো-চেয়ারম্যান সাবেক মন্ত্রী জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি।
ঢাকা মহানগর জাতীয় পার্টি আয়োজিত এ সমাবেশে মহানগরের সভাপতি পার্টি প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ এমপি, জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি, প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, ঢাকা মহানগর উত্তরের সভাপতি এসএম ফয়সল চিশতী প্রমুখ বক্তৃতা করেন।
সমাবেশে প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু, সাহিদুর রহমান টেপা, ফখরুল ইমাম এমপি, নুর-ই-হাসনা লিলি চৌধুরী এমপি, আব্দুল মান্নান, মীর আব্দুস সবুর আসুদ, উপদেষ্টা অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান অধ্যাপক ইকবাল হোসেন রাজু, আরিফুর রহমান খাঁন, নরুল ইসলাম নুরু, আলমগীর সিকদার লোটন, এমরান হোসেন মিয়া, দিদারুল আলম দিদার, জহিরুল ইসলাম জহির, যুগ্ম-মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, নুরুল ইসলাম ওমর এমপি, ইয়াহ্ ইয়া চৌধুরী এমপি, নাজমা আক্তার, মোঃ দিদারুল কবির দিদার, সাংগঠনিক সম্পাদক জহিরুল আলম রুবেল, মোবারক হোসেন আজাদ, মোস্তাকুর রহমান মোস্তাক, শেখ আলমগীর হোসেন, আশরাফ সিদ্দিকী, ইসহাক ভূইঁয়া, মনিরুল ইসলাম মিলন, বাবু নির্মল দাস, আমির উদ্দিন আহমেদ ডালু, শাহজাহান মানসুর, আবু সৈয়দ, অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, নাজমুল খাঁন, নিজাম উদ্দিন সরকার, এ.কে.এম আসরাফুজ্জামান খান, সৈয়দ ইফতেকার আহ্সান হাসান, মিজানুর রহমান মিরু,আজহারুল ইসলাম সরকার, সরদার শাহজাহান প্রমূখ উপস্থিত ছিলেন।
এরশাদ বলেন, বেকার সমস্যা আজ বিরাট আকার ধারণ করছে এই বেকার সমস্যা নিরসনের জন্য দেশে উপযুক্ত কর্মসংস্থানের সৃষ্টি করতে হবে। দেশে বেকারত্বের কারণেই যুবকরা আজ সন্ত্রাস, জঙ্গিবাদ এর মত বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে।
তিনি বলেন, দেশের মানুষ হত্যার শিকার হচ্ছেন। বিদেশীদের গলা কেটে হত্যা করা হচ্ছে। সাধারণ মানুষ আজ অনিরাপদ। এর চেয়ে লজ্জার কী আছে!
রওশন এরশাদ পবিত্র কোরআনের উদ্ধৃতি দিয়ে বলেন, ‘যার যার ধর্ম সে পালন করবে’। ইসলামে মানুষ হত্যা নিষিদ্ধ।
তিনি বলেন, দেশের পুলিশ প্রশাসনকে আরো শক্তিশালী করতে হবে, ঢেলে সাজাতে হবে এবং তাদের উপযুক্ত পারিশ্রমিকের ব্যবস্থা করতে হবে।
জিএম কাদের বলেন, দেশে সন্ত্রাস, জঙ্গিবাদের মত কর্মকাণ্ডের ফলে বিদেশী বিনিয়োগকারীরা বিনিয়োগ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, যার ফলে দেশে অর্থনীতি আজ হুমকির মুখে।
রুহুল আমিন হাওলাদার বলেন, দেশের সব রাজনৈতিক দল বিবেকবান মানুষ আজ দেশের এই কঠিন সংকটময় পরিস্থিতি মোকাবেলায় সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি সবাইকে এরশাদের জাতীয় পার্টির পতাকা তলে আসার আহবান জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button