আন্তর্জাতিক সংবাদশিরোনাম

সন্ত্রাসীদের টানেল এখন যাদুঘর : ঘুরে দেখলেন আসাদ

সিরিয়ায় উগ্র সন্ত্রসীদের ব্যবহার করা একটি গোপন টানেলকে যাদুঘরে রূপান্তর করা হয়েছে। জোবার শহরে এ টানেল যাদুঘরটি গতকাল (বৃহস্পতিবার) আকস্মিকভাবে ঘুরে দেখেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও ফার্স্ট লেডি আসমা আসাদ।
সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, রাজধানী দামেস্কের পূর্ব উপকণ্ঠে তাকফিরি সন্ত্রাসীরা এ টানেলকে মানুষ হত্যার কাজে ব্যবহার করত। কিন্তু সিরিয়ার সেনারা জোবার এলাকা মুক্ত করার পর সিরিয়ার একদল ভাস্কর ওই টানেলকে ছোট একটি আর্ট গ্যালারিতে রূপান্তর করেছেন। সেখানে সিরিয়ার সেনাদের সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ের আত্মত্যাগের চিত্র তুলে ধরা হয়েছে। এছাড়া, সিরিয়ার প্রাচীন ও আধুনিক ইতিহাসও তুলে ধরা হয়েছে এসব ভাস্কর্য ও চিত্রকর্মের মাধ্যমে।

টানেলে খোদাই করছেন একজন শিল্পী

টানেল যাদুঘর ঘুরে দেখার সময় প্রেসিডেন্ট আসাদ ভাস্কর ও চিত্রশিল্পিীদের কাজের প্রশংসা করে বলেন- “ধ্বংস, অজ্ঞতা ও হত্যা হচ্ছে সন্ত্রাসীদের সংস্কৃতি। এর বিপরীতে সৃষ্টি, আলো, জীবন এবং শিল্প হচ্ছে আমাদের নিজস্ব সংস্কৃতি। এই যাদুঘরের প্রতিটি ভাস্কর্য আমাদের সেইসব বীরের কথা তুলে ধরছে যারা পবিত্র এই ভূমিকে মুক্ত করার জন্য জীবনবাজি রেখে লড়াই করেছেন।”
জোবার শহরের একটি স্কুলের নয় মিটার নিচে সন্ত্রাসীরা ওই টানেল খুঁড়েছিল যাকে যাদুঘরে পরিণত করতে সময় লেগেছে ২৫ দিন। কয়েক কিলোমিটার দীর্ঘ এ টানেলের সঙ্গে যুক্ত ছিল সন্ত্রাসীদের কয়েকটি ফিল্ড হাসপাতাল ও ঘাঁটি।
পার্সটুডে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button