আন্তর্জাতিক সংবাদশিরোনাম

সন্ত্রাসবাদ মোকাবেলায় ইরানকে সহযোগিতা করুন: নিকি হ্যালির বিবৃতি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের আহওয়াজ শহরে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার নিন্দা করেছেন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান সভাপতি ও মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি। তিনি এক বিবৃতিতে সন্ত্রাসবাদ মোবাবেলায় ইরানকে সক্রিয়ভাবে সহযোগিতা করার জন্য বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন।
গতকাল (সোমবার) প্রকাশিত বিবৃতিতে নিকি হ্যালি বলেছেন, ইরানে সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িতদেরকে বিচারের আওতায় আনতে হবে। একইসঙ্গে তিনি বলেছেন, যেকোনো রকমের সন্ত্রাসবাদ বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি।
তিনি বলেন, সন্ত্রাসী হামলায় জড়িতদের, এর আয়োজক, অর্থ যোগানদাতা এবং পৃষ্ঠপোষকদের বিচারের আওতায় আনার জন্য নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোর দায়িত্ব রয়েছে এবং আন্তর্জাতিক আইন ও নিরাপত্তা পরিষদের বিভিন্ন প্রস্তাব অনুসারে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সরকার ও সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা করা উচিত। ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি যখন জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম বার্ষিক অধবেশনে যোগ দেয়ার জন্য নিউ ইয়র্কে অবস্থান করছেন তখন নিকি হ্যালি এ বিবৃতি দিলেন।
গত ২২ সেপ্টেম্বর ইরানের আহওয়াজ শহরে অনুষ্ঠিত সামরিক কুচকাওয়াজে বর্বর হামলা চালায় উগ্র সন্ত্রাসীরা। এতে নারী ও শিশুসহ অন্তত ২৫ জন শহীদ এবং ৬৮ জন আহত হয়েছেন। একে নিকি হ্যালি ঘৃণ্য ও কাপুরুষোচিত সন্ত্রাসী হামলা বলে মন্তব্য করে নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে কঠোর নিন্দা জানিয়েছেন।
পার্সটুডে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button