বিনোদন

সদ্যোজাত ছেলের ছবি শেয়ার করে শুভেচ্ছায় ভাসলেন কোয়েল

টালিউড অভিনেত্রী কোয়েল মল্লিক মা হয়েছেন। মঙ্গলবার ভোরে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি।
এবার মা এবং শিশুর সুস্থতার খবর জানিয়ে সোশ্যাল মিডিয়ায় ফুটফুটে সদ্যোজাতের সঙ্গে ছবি শেয়ার করলেন অভিনেত্রী।
পার্ক স্ট্রিটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন কোয়েল। হাসপাতালের বেডে কোয়েল। কোলে সন্তান। পাশে দাঁড়িয়ে রয়েছেন স্বামী খ্যাতনামা প্রযোজক নিসপাল সিং। ছবিতে এমনভাবেই দেখা গেল কোয়েলের পরিবারকে।
ছবি প্রকাশ্যে আসতেই আদরে ভরালেন ঋতুপর্ণা সেনগুপ্ত, আবীর চট্টোপাধ্যায়, রাইমা সেন, শুভশ্রী গঙ্গোপাধ্যায় থেকে ঐন্দ্রিলা, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, অমৃতা চট্টোপাধ্যায়-সহ টলিউডের আরও অনেকেই।
কোয়েলের আসন্ন মাতৃত্বের খবর প্রকাশ্যে আসে কয়েক মাস আগে। ফেব্রুয়ারিতে নিজের বিবাহ বার্ষিকীতে বালাগ্রাম সুখবর জানান কোয়েল।
বর্তমান করোনা পরিস্থিতিতে অভিনেত্রীর স্বাস্থ্য নিয়ে চিন্তিত ছিলেন পরিবারের সদস্য থেকে শুরু করে ভক্তরা। চিকিৎসকরা জানিয়েছেন, সদ্যোজাত ও মা দুজনেই সুস্থ আছেন।
কোয়েল ২০১৩ সালে বিয়ে করেন প্রযোজক নিসপাল সিংহ রানেকে।বিয়ের পরে কিছুটা হলেও কাজ কমিয়ে দেন রঞ্জিত মল্লিকের কন্যা।
তবে সুচিত্রা ভট্টাচার্যের গোয়েন্দা চরিত্র ‘মিতিন মাসি’-র ভূমিকায় দর্শকদের মন জয় করেছেন তিনি। এবার বাস্তব জীবনেও নতুন ভূমিকায় রূপালি পর্দার নায়িকা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button