দূর্ঘটনাশিরোনাম

সদরঘাটে নৌকাডুবি : নিখোঁজ ভাই-বোনের লাশ উদ্ধার

রাজধানীর সদরঘাটে লঞ্চের ধাক্কায় পাঁচ যাত্রীসহ নৌকাডুবির ঘটনায় বুড়িগঙ্গায় নিখোঁজ ভাই-বোনের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২১ জুন) সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা রাসেল শিকদার জানান, আজ সকাল ডিঙ্গি নৌকা করে ওয়াইজঘাট থেকে নদীর ওপারে তিন সন্তান, শ্যালককে সঙ্গে নিয়ে রওয়ানা দেন বাবুল ফরাজি। সকাল ৬টা ৪০ মিনিটের দিকে লঞ্চের ঢেউয়ে নৌকাটি ডুবে যায়। খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস, নৌ পুলিশ ও বাংলাদেশ কোস্ট গার্ড।
পরে সকাল সাড়ে ১০টায় তিনজনকে জীবিত উদ্ধারের কথা জানায় নৌ পুলিশ ও কোস্টগার্ড। তারা হলেন- বাবুল ফরাজি (৪২), শামিম মৃধা (৩০) ও ছয় মাসের একটি বাচ্চা। সে সময় ও নিখোঁজ ছিল দুই শিশু মেশকাত (১২) এবং নুসরাত (৫)।
সর্বশেষ বেলা ১১টা ৫০ মিনিটে মেশকাতের এবং সোয়া ১২টার দিকে নুসরাতের মরদেহ উদ্ধার করে কোস্ট গার্ডের ডুবুরি দল।
কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া উইংয়ের সদস্য কাজী ফয়সাল হোসেন জানান, ডিঙ্গি নৌকা যেখানে ডুবেছিল তার পাশ থেকেই মেশকাত ও নুসরাতের মরদেহ উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রাসেল শিকদার জানান, সকাল ৭টায় নৌ ডুবির খবরে দুটি ডুবুরি দলসহ ফায়ার সার্ভিসের একটি ইউনিট পাঠানো হয়

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button