slider

সত্যিকারের গণতন্ত্র আর মত প্রকাশের স্বাধীনতা ছাড়া কোন দেশ এগুতে পারে না -রিন্টু আনোয়ার

ফেনী প্রতিনিধি : ফেনীতে ১৫ এপ্রিল,২৩ রমজান, শনিবার ফেনী শহরস্থ একটি হোটেলে ফেনীতে কর্মরত সকল পেশাজীবি সাংবাদিকদের সন্মানে আয়োজিত এক মতবিনিময় ও ইফতার মহফিলে বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট ও সংগঠক রিন্টু আনোয়ার বলেন, সত্যিকারের গণতন্ত্র আর মত প্রকাশের স্বাধীনতা ছাড়া কোন দেশ এগুতে পারে না।

উক্ত মতবিনিময় ও ইফতার মহফিলে সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন- আবু তাহের (প্রথম আলো, ডেইলী ষ্টার), শাহ জালাল রতন(সমকাল), রফিকুল ইসলাম(বাংলাভিশন), বখতিয়ার মুন্না(সময় টিভি), রবিউল হক রবি(চ্যানেল আই), যতন মজুমদার(যুগান্তর), হাবিবুর রহমান খান(ইত্তেফাক), আবু তাহের ভূঞা(ডিবিসি নিউজ ও অভজারভার), শুক্রদেব নাথ তপন(ভোরের কাগজ), শাহাদাত হোসেন(নয়া দিগন্ত ও ফেনীর সময়), আসদুজ্জামান দারা(কালের কন্ঠ), দিলদার হোসেন স্বপন(চ্যানেল২৪), আজাদ মালদার (আরটিভি ও যায়যায়দিন), শেখ ফরিদ আত্তার(দেশটিভি ও মানবকন্ঠ), শওকত মাহমুদ(বিটিভি, অজয় বাংলা), জমির উদ্দিন বেগ (মাছরাঙ্গা, বাংলাদেশ প্রতিদিন), শাহ আলম ভূঁইয়া(দূর্বার), আরিফুল আমিন রিজভী(বাসস ও দৈনিক ফেনী), এনামুল হক পাটওয়ারী(দৈনিক নয়া পয়গাম), এন এন জীবন(স্বদেশপত্র), নাজমুল হক শামীম(মানবজমিন ও বিডি নিউজ), এম এ সাঈদ খান(আমার বার্তা,উদয়), জহিরুল হক মিলন(আলোকিত বাংলাদেশ), নজির আহমেদ রতন(নিউজ২৪), নজরুল ইসলাম রনজু (একুশে টিভি), জহিরুল হক মিলু(৭১ টিভি), আতিয়ার সজল(সময় টিভি), সমির উদ্দিন ভূঞা(ইন্ডিপেন্ডেন্ট টিভি), ওমর ফারুক (ইনকিলাব), আরিফুর রহমান(যুমনা টিভি ও আমাদের সময়), দিদারুল আলম(এটিএন নিউজ, এটিএন বাংলা), রাজন দেব নাথ(বৈশাখী টিভি), জসিম মাহমুদ(দৈনিক ষ্টারলাইন), নূরুল্লাহ কায়সার(বনিক বার্তা), তোফয়েল অহম্মদ নিলয়(মোহনা টেলিভিশন,দৈনিক ফেনী), ডালিম হাজারী(জিটিভি/বাংলা নিউজ টুয়ান্টিফোর), আবদুল্লাহ আল মামুন(দিপ্ত টিভি ও দি ডেইলী সান), মহিবুল্লাহ ফরহাদ(ফেনী সমাচার),শাহজালাল ভুঞা (দৈনিক অজয় বাংলা), মো: জাফর উল্যাহ(আনন্দ টিভি), মোস্তফা কামাল বুলবুল (প্রভাত আলো ডটকম),
মোঃ রফিক(গ্লোবাল টিভি), এমরান পাটোয়ারী(আমাদের নতুন সময়, ফেনী বার্তা), মফিজুর রহমান(দৈনিক জনতা), শফিউল্ল্যাহ রিপন(দৈনিক দেশ রুপান্তর ও ইউএনবি), আমিন চৌধুরী(মাইটিভি), কাপে দিদার (বিজয় টিভি), এ কে এম আবদুর রহিম,(দৈনিক সংগ্রাম), কামাল উদ্দিন,নুরুল আলম খাঁন (দৈনিক মানবজমিন/মোহনা টিভি), কাজী ইফতেখারুল আলম(দৈনিক আমাদের সময়), এমাম হোসেন এমাম (দৈনিক আজকের পত্রিকা), এম এ তাহের পন্ডিত (দৈনিক সংগ্রাম) মো: ইয়াসীন সুমন(দৈনিক ইনকিলাব), সিরাজ উদ্দিন দুলাল(দৈনিক ভোরের কাগজ), ইমান হাছান কচি(দৈনিক সমকাল), এম এম রহমান সোহেল (দৈনিক মানবকণ্ঠ), জসিম উদ্দিন কাঞ্চন(দৈনিক ইনকিলাব), আবুল হোসেন রিপন(দৈনিক সমকাল), আমজাদ হোসাইন(দৈনিক প্রথম আলো), সাইফুল আলম হিরন (দৈনিক নয়াদিগন্ত), আবদুল্লাহ রিয়েল (সময়ের কণ্ঠস্বর), মোহাম্মদ ইকবাল হোসাঈন(সাপ্তাহিক বৈকালী), শরিয়ত উল্যাহ রিফাত(দৈনিক বাংলাদেশের খবর), ওমর ফারুক(দৈনিক অজেয় বাংলা), শেখ আবদুল হান্নান(দৈনিক কালের কণ্ঠ), গিয়াস উদ্দিন মামুন(দৈনিক আলোকিত সকাল), জাবেদ হোসাইন মামুন(দৈনিক যুগান্তর), বাহার উল্যাহ বাহার (দৈনিক আমাদের নতুন সময়)সহ স্থানীয় পত্রিকার প্রতিনিধিরা।

জাতীয় নির্বাচনে ফেনী-৩ (দাগনভূঁইয়া-সোনাগাজী) আসনে ২০১৪ ও ২০১৮ সনে অংশ নেয়া ফেনীর কৃতি সন্তান বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক রিন্টু আনোয়ার আরো বলেন, দুঃখজনক হলেও সত্য ‘নির্বাচন এখন একটা ব্যবসা হয়ে দাঁড়িয়েছে’। অনেকেই টাকা পয়সা খরচ করে বড় দল বা জোটের নমিনেশন কিনে নির্বাচন করতে আসেন, নির্বাচিত হয়ে লভাংশসহ সেই টাকা আদায় করা নিয়ে বেশীরভাগ সময় ব্যস্ত থাকেন, ফলে তাদের কাছে জনগনের সেবার বিষয়টি সবসময় মূল্যহীন থাকে। এটা জাতির জন্য অত্যন্ত দুঃখজনক, এই সংস্কৃতিতে যতদিন জনপ্রতিনিধি নির্বাচন বন্ধ না হবে ততদিন সত্যিকারের জনসেবক পাবে না জনগণ, ফলে জাতি অন্ধকারেই থেকে যাবে।
উক্ত অনুষ্ঠানে ইফতারের পূর্ব মূহুর্তে দেশ ও জাতীয় কল্যাণে বিশেষ মুনাজাত ও দোয়া করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button