সখীপুরে ৪ ইউনিয়ন নির্বাচনে নৌকা পেলেন যারা

খাঁন আহম্মেদ হৃদয় পাশা, সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃ
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৭ জুলাই ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে সখীপুর উপজেলার ৪টি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী নিশ্চিত করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।
বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ৯ জুন রাতে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত একটি পত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখা যায়। ওই পত্র এবং দলীয় সূত্র নিশ্চিত করে আওয়ামীলীগ মনোনীত চার ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।
সখীপুর উপজেলার হাতীবান্ধা ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রনি আহমেদ, কালিয়া ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক দেলোয়ার হোসেন সাথী, হতেয়া-রাজাবাড়ি ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহমেদ এবং বড়চওনা ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য মো.ইউসুফ আলী ভূঁইয়া আ’লীগ মনোনীত ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে চূড়ান্ত হয়েছেন বলে জানা যায়।



