slider

সখীপুরে শীতবস্ত্র বিতরণ

খাঁন আহম্মেদ হৃদয় পাশা, সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের তৈলধারা বাজারে ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক আল আমিন সিকদার এর নিজস্ব অর্থায়নে বিভিন্ন ওয়ার্ডের প্রায় ১০০ দুস্থ্য ও অসহায় হতদরিদ্রদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে তৈলধারা বাজারে সিকদার মেডিকেল থেকে এ শীত বস্ত্র বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, তৈলধারা বাজার বণিক সমিতির সাধারণ মুনসুর আহমেদ সিকদার,সহসভাপতি আঃ খালেক সিকদার,দলিল লেখক শফিকুল ইসলাম সফি,কবি শাহ আলম সানী,আল আমিন প্রমুখ।
শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে আল আমিন সিকদার বলেন,আমি কাকড়াজান ইউনিয়ন বাসীকে সেবা করার লক্ষে কাজ করে যাচ্ছি, সেই লক্ষে আজ আমার এই শীত বস্ত্র বিতরণ কার্যক্রম।সকলের দোয়া ও সহযোগিতা পেলে আমি ভবিষ্যতে আরও বিভিন্ন উন্নয়ন মূলক কাজে অংশগ্রহণ করবো, ইনশাআল্লাহ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button