সখীপুরে শামসুল হক পান্না চেয়ারম্যান এর মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

খাঁন আহম্মেদ হৃদয় পাশা, সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়ন পরিষদের ৪ বারের সফল চেয়ারম্যান ও ইন্দারজানী পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রয়াত শামসুল হক পান্না চেয়ারম্যান এর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ (৬ জুলাই)বৃহস্পতিবার সকালে ইন্দারজানী পাবলিক উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্দারজানী পাবলিক উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদ এর সভাপতি মোঃ ইনছান আলী মাস্টার, সাবেক সভাপতি ও কাকড়াজান ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ডিএম শফিকুল ইসলাম লেবু, জমিদাতা সদস্য মাওঃমোঃ লোকমান হাকিম ও স্থানীয় চেয়ারম্যান মোঃ দুলাল হোসেন দুলাল, প্রধান শিক্ষক মোঃ লুৎফর রহমান লতিফ বিএসসি, সহকারী শিক্ষক সুলতান বিএসসি, আরিফ বিএসসি, লাবু মাস্টার, মাহবুব মাস্টার, গণি মাস্টার, রেহেনা পারভীনসহ ওয়ার্ড মেম্বার ডিএম রফিকুল ইসলাম রফিক, অফিস সহকারী খলিল প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে ৪ বারের সফল চেয়ারম্যান ও অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রয়াত শামসুল হক পান্না চেয়ারম্যান এর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও কুরআন তেলওয়াত পরিচালনা করেন মাওলানা আসাদুল ইসলাম।




