slider

সখীপুরে যুবলীগের ইফতার বিতরণ

খাঁন আহম্মেদ হৃদয় পাশা, সখীপুর প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুর উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে রোজাদারদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১৭ এপ্রিল) সখীপুর পৌর সভার ডাকবাংলো চত্বরে এ ইফতার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কেন্দ্রীয় মানবিক যুবলীগ নেতা বাংলাদেশ আওয়ামী যুবলীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য এড.মামুনুর রশিদ মামুন এর উপস্থিতিতে দুই হাজারের অধিক রোজাদারের মাঝে ইফতার বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের।

এছাড়াও উপস্থিত ছিলেন সখীপুর পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোঃ আতোয়ার চেয়ারম্যান, চর্চাপদ গবেষক প্রফেসর আলীম মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সিঃ যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান শরীফ পান্না,যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক নজরুল ইসলাম খান, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কার্যনির্বাহী সদস্য জহিরুল হক জাকির, টাঙ্গাইল জেলা যুবলীগের সভাপতি রেজাউল রহমান চঞ্চল, টাঙ্গাইল সদর থানা আওয়ামী লীগ নেতা রুবেল খান, জেলা যুবলীগ নেতা খন্দকার কামরুল হাসান, মনির সিকদার, সখীপুর উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক এমএ ছবুর, সিঃযুগ্ম আহ্বায়ক আলমাস আজাদ, যুগ্ম আহ্বায়ক সজীব আহমেদ।

এছাড়াও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারগণসহ উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড যুবলীগ নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা তাদের বক্তব্যে বর্তমান সরকারের উন্নয়ন আলোচনা ও বিএনপি জামাতের নৈরাজ্যের বিপক্ষে বক্তব্য রাখেন এবং নেতারা রমজানের পবিত্রতা রক্ষায় সকল নেতাকর্মীদের এগিয়ে আশার আহবান জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button