সখীপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

খাঁন আহম্মেদ হৃদয় পাশা,সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃ সারাদেশের ন্যায় টাঙ্গাইলের সখীপুরে যথাযোগ্য মর্যাদায় ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।
রবিবার(২৬শে মার্চ)সকালে সখীপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে এ কর্মসূচি গ্রহণ করা হয়।
প্রথম প্রহরে সখীপুর থানা পুলিশের পক্ষ হতে ৩১বার তপোধ্বনির মধ্যদিয়ে দিনের কর্মসূচী শুভসূচনা করা হয়।
এছাড়াও সূর্যোদয়ের সাথে সাথে সরকারি,আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবন ও স্থাপনা সমুহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
এরপর সকাল ৬.টায় শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য উপজেলার কুকিলাপাবন স্মৃতিসৌধে উপজেলা পরিষদ ও প্রশাসনের পক্ষ হতে পুষ্পস্তবক অর্পন ও শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
সকাল আট আনুষ্ঠানিকভাবে উপজেলা মাঠে জাতীয় পতাকা উত্তোলন,সালাম গ্রহণ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)প্রকৌশলী ফারজানা আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে সালাম গ্রহন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জুলফিকার হায়দার কামাল লেবু,সহকারী কমিশনার (ভুমি)জাকিয়া সুলতানা, ও সখীপুর থানা অফিসার ইনচার্জ মোঃ রেজাউল করিম রিপন।
এছাড়াও মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংর্বধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাড. জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের)।
এসময় সহকারি কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানা, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ,সখীপুর থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ রেজাউল করিম রিপন,সাবেক উপজেলা কমান্ড বীরমুক্তিযোদ্ধা এম ও গনি,বীরমুক্তিযোদ্ধাগন, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এরপর মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত কচুয়া পাবলিক উচ্চ বিদ্যািলয়ে “মুক্তিযুদ্ধ স্মৃতি যাদুঘর” এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বাসাইল সখীপুরের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এড.জোয়াহেরুল ইসলাম(ভিপি জোয়াহের)ও সখীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রকৌশলী ফারজানা আলম।
এ সময় উপস্থিত ছিলেন, সখীপুর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ,চর্চাপদ গবেষক প্রফেসর আলীম মাহমুদ,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক নজরুল ইসলাম খান,
টাঙ্গাইল জেলা পরিষদ সদস্য মোঃ আনোয়ার তালুকদার,উপজেলা আওয়ামী যুবলীগের সিঃ যুগ্ম আহ্বায়ক আলমাস আজাদ,সখীপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল গফুর, সাধারণ সম্পাদক সাজ্জাদ লতিফ,বিভিন্ন ইউনিটির নেতৃবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ প্রমুখ।
এছাড়া সখীপুরের কাকড়াজানে ১৯৭১এর কাদেরীয়া বাহিনীর হেডকোয়াটার খ্যাত “মহানন্দপুর বিজয় স্মৃতি উচ্চ বিদ্যালয়ে“ নানা আয়োজনে দিনটি উদযাপিত হয়।



