slider

সখীপুরে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মতবিনিময়

খাঁন আহম্মেদ হৃদয় পাশা, সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃ
টাঙ্গাইলের সখীপুর উপজেলা আওয়ামী লীগের তিন বারের সহ-সভাপতি আজহারুল ইসলাম আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে নবগঠিত ১০ নং বড়চওনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এলাকার জনগণের সাথে মতবিনিময় করেন।

১০ জুন শনিবার বিকেল কুতুবপুর রওশন আলী উচ্চ বিদ্যালয় মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় সভায় আক্তারুজ্জামান মন্ডল এর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন নজরুল ইসলাম।

উক্ত অনুষ্ঠানে কুরআন তেলওয়াত করেন মাঃ ইউসুফ আলী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অধ্যক্ষ মেহেদী হাসান জুয়েল, ওয়াদুদ হোসেন শাহীন, আঃ হাকিম,মিনহাজ উদ্দিন কবির হোসেনসহ স্থানীয় বিভিন্ন ইউনিটির নেতৃবৃন্দ প্রমুখ।

এসময় উপস্থিত সকলেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে আজহারুল ইসলামকে সমর্থন প্রদান করেন এবং তাৎক্ষণিক সাত লক্ষ টাকা দিয়ে সহযোগিতা করেন তারা,আরো ৫০ লক্ষ টাকা নির্বাচনে দিবেন বলে তারা প্রতিশ্রুতি দেন।

এছাড়াও নৌকার মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী আজহারুল ইসলাম আবেগে আপ্লুত হয়ে পড়েন।
তিনি দলমত নির্বিশেষে সকলের কাছে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দোয়া চান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button