slider

সখীপুরে বিদ্যুৎস্পৃষ্ঠে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

খাঁন আহম্মেদ হৃদয় পাশা,সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রায়হান শিপন (৩৮) নামের এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার কাহারতা গ্রামে এ ঘটনা ঘটে।
রায়হান উপজেলার পাহাড়কাঞ্চনপুর এলাকার মোহাম্মদ নূরু মিয়ার ছেলে। নিহত রায়হান এবি ব্যাংকের সখীপুর উপ-শাখার সহকারী ম্যানেজারের দায়িত্বে ছিলেন।

জানা যায়, রায়হান গতকাল বুধবার (২৫ সেপ্টেম্বর) তার বোনের বাড়ি উপজেলার কাহারতা গ্রামে বেড়াতে আসেন। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে পানির মোটর চালু করার সময় মোটরের সুইচ থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটে গুরুতর আহত হন। এ সময় বাড়ির লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তরের করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button