slider

সখীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাঠমিস্ত্রীর মৃত্যু

সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুর উপজেলার বড়চওনা বাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হারুন মিয়া(৪৫) নামের এক কাঠমিস্ত্রীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৮ অক্টোবর) উপজেলার বড়চওনা বাজারে এ ঘটনা ঘটে। নিহত হারুন মিয়া সখীপুর উপজেলার কুতুবপুর বিন্নরীপাড়া গ্রামের মৃত বশির উদ্দিনের ছেলে। কাঠমিস্ত্রী হারুনের সহযোগী রাসেল মিয়া জানান, হারুন ভাই সহ আমরা ৩ জন বড়চওনা বাজারে একটি ঘরের চালে কাজ করছিলাম।

এসময় হঠাৎ কিছু বুঝে উঠার আগেই হারুন ভাই বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে আশেপাশের লোকজনের সহায়তায় তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে আসা হলে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক হারুন মিয়াকে মৃত ঘোষণা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button