slider

সখীপুরে বাবা হত্যার পলাতক আসামী গ্রেফতার

খাঁন আহম্মেদ হৃদয় পাশা,সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুর উপজেলার বড়চওনা ইউনিয়নের চাঞ্চল্যকর বাবা হত্যা মামলায় অভিযুক্ত পলাতক আসামীকে পার্সবর্তী ঘাটাইল উপজেলার সাগরদিঘী বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৭ফেব্রুয়ারি) অবশেষে বাবা হত্যার অভিযুক্ত ওয়াহেদ(৩২)কে আনুমানিক ১টার দিকে সখীপুর থানা পুলিশের একটি দল সাগরদিঘী থেকে গ্রেফতার করে।

এ মামলার তদন্তকারী কর্মকর্তা ও অভিযানে নেতৃত্ব দেওয়া উপ-পরিদর্শক (এসআই) সুকান্ত জানান,ঘটনার পর থেকে পলাতক ওয়াহেদকে ধৃত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছি। সকালে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে স্থানীয় প্রশাসনের সহায়তায় সাগরদিঘী বাজার এলাকায় অবস্থান করে তাকে আটক করতে সক্ষম হই।
অভিযুক্ত আসামী ওয়াহেদ, গত রবিবার তার বাবাকে নিজ বসতবাড়িতে হত্যাসহ কয়েকটি মামলার পলাতক আসামি ছিলেন।
এবিষয়ে সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)শেখ শাহিনুর রহমান,বাবা হত্যা মামলার অভিযুক্ত আসামিকে ঘটনার ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের বিষয় টি নিশ্চিত করেন। তিনি জানান,গ্রেফতারকৃত আসামিকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button