slider

সখীপুরে বাঘের বাড়ি ঈদগাঁ মাঠে আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

খাঁন আহম্মেদ হৃদয় পাশা, সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়ন এর বাঘের বাড়ি ঈদগাঁ মাঠে চুরি ডাকাতি রোধে আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ (৬ জুন) মঙ্গলবার বিকেলে বাঘের বাড়ি ঈদগাঁ মাঠে এ আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। এসময় নুরুল ইসলাম বিএসসি’র সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আলহাজ্ব আঃ খালেক মাস্টার এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ০১ নং কাকড়াজান ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মোঃ দুলাল হোসেন দুলাল, সখীপুর থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ রেজাউল করিম রিপন,সামাদ মেম্বার, সাবেক মেম্বার আনিস, শহীদুল ইসলাম রাজু মেম্বার,উদয়ন সংঘের সভাপতি মোঃ কায়সার সরকার, কৃষক লীগের সভাপতি মোঃ মহসিন আহমেদ ঝিন্টু, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ আবু বক্কর সিদ্দিক, বাঘের বাড়ি কাকড়াজান উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ সৌয়েব আল মামুন, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান গফুর, উদয়ন সংঘের সাবেক সভাপতি মোঃ এসএম বাবুল হোসেন ওরপে (টাইগার বাবুল) ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ শাহজালাল, হামিদপুর বাজার শাখা ডাজ্ ব্যাংক ম্যানেজার ইসমাইল হোসাইন, কৃষক শ্রমিক জনতা লীগের নেতা আবু আক্কাস সহ স্থানীয় নেতৃবৃন্দ প্রমুখ।

এছাড়াও সখীপুর থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ রেজাউল করিম রিপন ও কাকড়াজান ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মোঃ দুলাল হোসেন দুলালসহ নেতারা তাদের বক্তব্যে চুরি ডাকাতি মাদক প্রতিরোধমূলক আলোচনা করে বক্তব্য রাখেন তারা।

আইন শৃঙ্খলা মিটিং এ এলাকাবাসীর নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অতি দ্রুত সময়ে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেন সখীপুর থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ রেজাউল করিম রিপন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button