সখীপুরে নতুন সলিং রাস্তার উদ্বোধন

খাঁন আহম্মেদ হৃদয় পাশা, সখীপুর প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নে ৪টি নতুন ইট সলিং রাস্তার শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে।
আজ সোমবার(৩ এপ্রিল) ১নং ওয়ার্ডে স্থানীয় চেয়ারম্যান মোঃ দুলাল হোসেন দুলাল এই ইট সলিং রাস্তার শুভ উদ্বোধন ঘোষণা করেন।
ক্রমান্বয়ে চারটি নতুন ইট সলিং রাস্তা নিম্নরূপঃ
★ বৈলারপুর পাকা রাস্তার মাথা থেকে মহিলা মাদ্রাসা পর্যন্ত ২২০ ফিট
★বৈলারপুর বাজার পাকা রাস্তা হতে কাজিরামপুর পর্যন্ত ৩৫০ ফিট
★ বৈলারপুর দক্ষিণপাড়া রহিম মিয়ার বাড়ি হতে পশ্চিম পাড়া মসজিদ পর্যন্ত ৩২০ ফিট
★উত্তর গড়বাড়ী বাচ্চু মিয়ার বাড়ি হতে হারেজ মেকারের বাড়ি পর্যন্ত ২২০ ফিট নতুন ইট সলিং রাস্তার শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ঠিকাদার মোঃ জাহিদ হাসান ১নং ওয়ার্ড মেম্বার মোঃ জামাল হোসেন, যুবলীগ নেতা আল আমিন সিকদারসহ স্থানীয় নেতৃবৃন্দ প্রমুখ।
স্থানীয় চেয়ারম্যান দুলাল হোসেন জানান,”আমার চেয়ারম্যানির বয়স ১ বছর ৩ মাস এরইমধ্যে চেষ্টা করেছি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার ভিশন ‘গ্রাম হবে শহর’তারই ধারাবাহিকতায় কাকড়াজানে বিভিন্ন উন্নয়নসহ জন দুর্ভোগ নিরসনে নতুন রাস্তা নির্মাণ ও পুরাতন রাস্তা সংস্থার এর উদ্যোগ হাতে নিয়েছি।আশা রাখি মাননীয় সংসদ সদস্য এড জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের সাহেবকে সাথে নিয়ে খুব শীঘ্রই পুরো কাকড়াজান ইউনিয়নের রাস্তাঘাটের চিত্র পরিবর্তন করব ইনশাআল্লাহ”,
তিনি আরও জানান কাকড়াজানে যে সমস্ত রাস্তা সংস্থার ও মেরামত করা দরকার তা যদি সরকারের কোন বাজেট না-ও থাকে জন দুর্ভোগ নিরসনে আমি আমার ব্যক্তিগত অর্থায়নে আগামী বর্ষার আগেই তা মেরামত করে দেব।



