সখীপুরে দেবরের লাঠির আঘাতে ভাবি খুন

খাঁন আহম্মেদ হৃদয় পাশা, সখীপুর প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের সুরীরচালা গ্রামে দেবর সালাম মিয়ার লাঠির আঘাতে ভাবি ঝরিনা বেগম (৪০) নিহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, এ ঘটনায় নিহতের মেয়ে স্বপ্না আক্তার সখীপুর থানায় হত্যা মামলা করেছেন।
শনিবার(১ এপ্রিল)সকাল ৯ টায় ঢাকার উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
এর আগে শুক্রবার সকাল ৮ টায় ঘটনার দিন গুরুতর আহত অবস্থায় সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রথমে টাঙ্গাইল সদর হাসপাতালে রেফার করেন পরে সেখানকার ডাক্তার অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে জরুরীভাবে ঢাকায় নিতে পরামর্শ দিলে রোগীর ভাগিনীর জামাতা মোঃ সাইদুলসহ স্বজনরা তাকে ঢাকায় উত্তরার মস্কো হাসপাতালে ভর্তি করেন।
নিহত ঝরিনা আক্তার উপজেলার সুরীরচালা গ্রামের মৃত রাইজ উদ্দিন এর পুত্রবধু ও সৌদি আরব প্রবাসী মোঃ সাহেব আলীর স্ত্রী।
সরেজমিনে গিয়ে স্থানীয় সূত্রে জানা যায় ,শুক্রবার সকালে দেবর সালাম মিয়ার সাথে ঝরিনা বেগমের তুচ্ছ বিষয় নিয়ে কথাকাটাকাটি হয়।
একপর্যায়ে দেবর সালাম মিয়া একটি কাঠ দিয়ে ঝরিনা বেগমের মাথায় আঘাত করলে তিনি আহত হন।
এসময় বাড়িতে থাকা ভাগিনী জামাতা মৃত খলিলের ছেলে মোঃ সাইদুল ও পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে সখীপুর তারপর টাঙ্গাইল এরপর অবস্থা আশঙ্কাজনক দেখে ঢাকায় একটি হাসপাতালে ভর্তি করেন।
সেখানে আজ শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ভাগিনী জামাতা মোঃ সাইদুল ইসলাম,পিতা মৃত মোঃ খলিল এর ছেলে সিটিজি ক্রাইম টিভি ও দৈনিকআই বার্তা’র বিশেষ প্রতিনিধিকে জানান, মুলত আমার ১৪ বছরের বাচ্চা ছেলে রাকিব ও মামাতো (১৫) বছরের শালক জয়নাল সহ (সালাম) মামা শশুরের ছেলে সাব্বির (১৪) পাশের বাড়ির রুয়াহিদ (১২)নাকি বাড়ির পাশে মোঃ ফেরদৌস (৬৫) মাতাব্বরের একটি পরিত্যাক্ত লেয়ার ঘর থেকে কারেন্টের তার চুরি করেছে এমন মন্তব্য করে ফেরদৌস মাতব্বর। সে সকালে এসে আমাদের বিভিন্ন অকথ্য ভাষায় গালাগালি করে এজন্য আমি আমার ছেলেকে মারদুর করি।
কিছুক্ষণ পর সালাম মামা (শশুর)আমার (১৪) বছরের ছেলেকে চর থাপ্পড় ও গালাগালি করে একপর্যায়ে নিহত ঝরিনা বেগম (মামি শাশুড়ী)র বিবাহিত মেয়ে সপ্না আক্তার (২২) বাঁধা দিলে তাকেও কিল ঘুষি মারতে থাকে এমন সময় মামি শাশুড়ী ঝরিনা বেগম বাঁধা দিলে তাকে প্রথমে চুলে ধরে কিল ঘুষি মারতে থাকে এমন সময় হাতের কাছে শক্ত লাঠি দিয়ে মাথায় আঘাত করলে ঝরিনা বেগম (মামি শাশুড়ী) মাটিতে লুটিয়ে পড়ে।
আমি ঘরের ভেতর থেকে বাহিরে এসে অবস্থা আশঙ্কাজনক দেখে তাড়াতাড়ি চিকিৎসার জন্য প্রথমে সখীপুর পরে টাঙ্গাইল এবং এরপর ঢাকায় নিয়ে যাই আজ সকালে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। লাশ ময়নাতদন্তের জন্য সখীপুর থানায় রেখে আশা হয়েছে।
এঘটনার প্রত্যক্ষদর্শী নিহত ঝরিনা বেগমের দেবর সালাম ও সাহেব আলীর আপন দুই বোন মোছাঃসুবাসি বেগম (৪৫) স্বামী মৃত বৃদ্ধা ও মোছাঃ ফরিদা বেগম (৪২) এ ঘটনার তীব্র নিন্দা ও ভাবি ঝরিনা বেগমকে লাঠি দিয়ে মাথায় আঘাত করে খুন করায় (ভাই সালামের) বিচার দাবি জানান তারা।
এবিষয়ে জানতে সরেজমিনে মোঃ সালাম মিয়া,পিতা মৃত রাইজ উদ্দিন এর বাড়ি গেলে বাড়িতে কারুর দেখা মেলেনি।
সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম বলেন, এ ঘটনায় নিহতের মেয়ে স্বপ্না আক্তার মামলা করেছেন। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এদিকে কাকড়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দুলাল হোসেন দুলাল বলেন,আমি বিষয় টি লোক মুখে শুনেছি। যেহেতু নিহতের মেয়ে বাদী হয়ে আইনের আশ্রয় নিয়েছেন, সেহেতু বিষয় টি উপজেলা প্রশাসন কর্তৃক সঠিক তদন্ত না আশা পর্যন্ত আমি কিছু বলতে পারছি না। তবে এমন ঘটনার তীব্র নিন্দা ও তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচার দাবি করছি।


