slider

সখীপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

খাঁন আহম্মেদ হৃদয় পাশা, সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃ ‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্য বিষয়ে টাঙ্গাইলের সখীপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (২৫ জুলাই) এ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা,মৎস্যচাষীদের পুরস্কার বিতরণ এবং পোনামাছ অবমুক্ত করা হয়।

মৎস্য অধিদপ্তর আয়োজিত এ আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী ফারজানা আলমের সভাপতিত্বে স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়ারের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে অন্যদের মধ্যে পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ,চর্চাপদ গবেষক প্রফেসর আলীম মাহমুদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.রুহুল আমিন, প্রেসক্লাব সভাপতি শাকিল আনোয়ার, মৎস্য কর্মকর্তা সমীরণ কুমার সাহা, কৃষি কর্মকর্তা নিয়ন্তা বর্মণ, ইউপি চেয়ারম্যান একেএম আতিকুর রহমান আতোয়ার প্রমুখ বক্তব্য রাখেন।

পরে উপজেলার শ্রেষ্ঠ মৎসচাষীদের মাঝে স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম ক্রেস্ট সনদ তুলে দেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button