সখীপুরে গড়বাড়ী কমিউনিটি ক্লিনিকের বাউন্ডারি উদ্বোধন

খাঁন আহম্মেদ হৃদয় পাশা, সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়ন পরিষদ এর অর্থায়নে গড়বাড়ী কমিউনিটি ক্লিনিকের সেবার মান উন্নত করতে ক্লিনিক ঘিরে বাউন্ডারি উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার (২৯ মে) সকালে কাকড়াজান ইউনিয়নের গড়বাড়ী কমিউনিটি ক্লিনিক চত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় কমিউনিটি ক্লিনিকের বাউন্ডারি উদ্বোধন শেষে ওয়ার্ড মেম্বার মোঃ রুহুল আমীন এর সভাপতিত্বে ক্লিনিকের সেবার মান, সমস্যা ও সমাধান গত দিক নির্দেশনাসহ চিকিৎসা খাতে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে বক্তব্য রাখেন স্থানীয় চেয়ারম্যান মোঃ দুলাল হোসেন দুলাল।
এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,সহসভাপতি হ্যাপী, সহসভাপতি কমলা বেগম, কোষাধ্যক্ষ মোঃ শামসুল হক,সদস্য সচিব এসএম রওশন জলিল, সম্মানিত সদস্য মোঃ মিজানুর রহমান লেবু, লুৎফর রহমান, লাল মিয়া, হেলাল উদ্দিন, ওমর আলী, মোঃ সুলতান মিয়া, শান্তা কিশোরী, পর্যবেক্ষণ সদস্য লোকমান হোসেন, আলমগীর হোসেন, কো-অপঃসদস্য ভানু আক্তার, আমিনা প্রমুখ।




