slider

সখীপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৬

সখীপুর (টাঙ্গাইল)প্রতিনিধি : টাঙ্গাইলের সখীপুরে চাঁদের হাট কলেজ এলাকায় গজারি বনে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছয়জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ আগস্ট) রাতে উপজেলার কচুয়া দক্ষিণপাড়া এলাকায় চাঁদের হাট কলেজ সংলগ্ন গজারি বনে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন উপজেলার কচুয়া দক্ষিণপাড়া গ্রামের হযরত আলীর ছেলে বুলবুল আহমেদ (২৪), ফরহাদ আলীর ছেলে মোহাম্মদ বাবুল (৩০), হযরত মিয়ার ছেলে লাবু মিয়া (২৬), গনি মিয়ার ছেলে আসিফ (২৩), আশরাফ আলীর ছেলে শফিক আহমেদ (২৫), সমেশ আলীর ছেলে মোজাম্মেল (৩০)

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলে তারা স্বামী-স্ত্রী মিলে উপজেলার কচুয়া এলাকায় চাঁদের হাট কলেজে বেড়াতে যায়। সেখান থেকে ফেরার সময় সন্ধ্যার দিকে তাদের পথরোধ করে কয়েকজন যুবক। এ সময় তাদের দু’জনকে আটক করে কলেজটির পাশে গজারি বনে নিয়ে যায়। সেখানে স্বামীককে আটকে রেখে ওই গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করে তারা। পরে খবর পেয়ে গৃহবধূকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রাতেই তাদেরকে আটক করে পুলিশ।

সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম বলেন, এ ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় গৃহবধূর স্বামী থানায় মামলা করেছে। আসামিদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। ধর্ষণের শিকার ওই গৃহবধূকে শারীরির পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button