slider

সখীপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের মৃত্যু

খাঁন আহম্মেদ হৃদয় পাশা, প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের ০৫ নং ওয়ার্ডের বাসিন্দা সাবেক মেম্বার সরাজের ভাতিজা ও মোঃ আঃ রশিদ মাতাব্বরের ছেলে মোঃ লোকমান হোসেন (৩৮) গলায় ফাঁস দিয়ে মৃত্যু বরণ করেছে।

আজ (১৯ মে) শুক্রবার আনুমানিক বেলা ১২ টায় দিঘীরচালা ইসলামপুর নিজ বাডির থাকার ঘরে আড়ার সাথে ওড়না পেচিয়ে ফাঁসিতে ঝুলে মৃত্যু হয় তার।

স্থানীয়সূত্রে জানা যায়, লোকমান হোসেন ৬ মাস পূর্বে সৌদি আরব থেকে স্টোক জনিত ও মানসিক অসুস্থতার জন্য দেশে চলে আসেন। এরপর থেকে দেশে চিকিৎসাধীন রয়েছে বলে জানায় নিহত লোকমান হোসেন এর ছোট বোন শাহিদা আক্তার, তিনি আরও বলেন আজ সকালে নিহত লোকমান হোসেন এর স্ত্রী সপ্না আক্তার ৬ মাসের গর্ভবতী থাকায় মেডিকেল চেকাপ করতে সখীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যান, এসময় লোকমান হোসেন তার বড় মেয়ে (১২)কে মোবাইল হাতে দিয়ে জুমার নামাজ পড়ার জন্য টিউবওয়েলে ওজু করতে যান এবং ওজু করে এসে থাকার ঘরে প্রবেশ করে লোকমান হোসেন। এসময় নামাজের সময় চলে যাচ্ছে এই ভেবে মেয়ে ঘরে প্রবেশ করে বাবাকে ডাকতে গিয়ে লোকমান হোসেনকে ফাঁসিতে ঝুলে থাকতে দেখে চিৎকার করলে আসেপাশের লোক জন এসে সখীপুর থানা পুলিশকে খবর দেন। পুলিশ এসে লাশ ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।

এবিষয়ে সখীপুর থানার এস আই মুজিবুর রহমান দৈনিক আই বার্তাকে জানান, যেহেতু ফাঁসি দিয়ে মৃত্যু হয়েছে, লাশ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে লোকটির মানসিক অসুস্থতার জন্যই হয়তো ফাঁসিতে ঝুলেছে। এবং তার গায়ে কোন আঘাতের চিহ্ন নেই। তবে ময়নাতদন্তের পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

স্থানীয় চেয়ারম্যান দুলাল হোসেন বলেন, যেহেতু ফাঁসিতে ঝুলে মৃত্যু হয়েছে, এব্যাপারে সখীপুর থানা পুলিশ অবগত আছে, অতএব ময়নাতদন্তের পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button