slider

সখীপুরে কুকুরের কামড়ে আহত ৬, আতঙ্কে এলাকাবাসী

সখীপুর টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের কয়েকটি গ্রামে প্রায় ১০ জন আহত হয়েছে।

গত মঙ্গলবার ও বুধবারের এ ঘটনায় আতঙ্ক বিরাজ করছে পুরো এলাকায়। আহতরা চিকিৎসাধিন রয়েছে বলে জানিয়েছে রোগীদের স্বজনরা।

জানা যায়, উপজেলার শ্রীপুর রাজনীতি মোড় গ্রামের ফাতেমা আক্তার (১৫), ভূয়াইদ গ্রামের মোঃ আন্নাস আলী (৩), ভাতগড়া গ্রামের আঃ কদ্দুস (৩৫), রোজিনা (১৬), একই গ্রামের পল্টী খামারি কর্মচারী ইন্তাজ (৩০), জুয়েল রানা (২১), সহ বেস কয়েক জনকে হাতে, পিঠে, মাথায় এবং পায়ে কামড় দিয়েছে।
ঘটনার সত্যতা স্বীকার করে ঐ রাতেই গ্রামবাসীকে সতর্কতা অবলম্বন করতে যুবলীগ নেতা খাঁন আহম্মেদ হৃদয় পাশার ফেইসবুক পেইজ থেকে লাইভে সংযুক্ত ছিলেন, কাকড়াজান ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সহসভাপতি সোলাইমান খান এবং এলাকাবাসী অনেকই।

এবিষয়ে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আঃ আহাত বলেন, কুকুরে কামড়ে আহত এক শিশুকে প্রাথমিক চিকিৎসা দিয়ে টাঙ্গাইল পাঠিয়েছি অন্যান্যদের ভ্যাকসিন দেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button