slider

সখীপুরে কাকড়াজানে দুইটি ইট সলিং রাস্তার উদ্বোধন

খাঁন আহম্মেদ হৃদয় পাশা, সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডে দুইটি ইট সলিং রাস্তার উদ্বোধন শেষে পরিদর্শন করেন স্থানীয় চেয়ারম্যান মোঃ দুলাল হোসেন দুলাল।

আজ (২৪ জুন)শনিবার সকালে ০৩ নং ওয়ার্ডের ভূয়াইদ টু বামনচালা ও চকচকিয়া শ্রীপুর পাকা রাস্তা থেকে নার্ট মন্দির পর্যন্ত ইট সলিং রাস্তার শুভ উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় ইউপি সদস্য মোঃ নাসির উদ্দীন মেজবাহ,আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম,ইসমাইল মুন্সি, স্বেচ্ছাসেবক লীগ নেতা বিল্লাল হোসেন সজীব সহ নার্ট মন্দির কমিটির সভাপতি চন্দ্র বর্মন গ্রাম পুলিশ বাদল প্রমুখ।

স্থানীয় চেয়ারম্যান উদ্বোধন শেষে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন আলোচনা করে বক্তব্য রাখেন। সরকারের ভিষণ বাস্তবায়ন “গ্রাম হবে শহর” তার ধারা অব্যাহত রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি এছাড়াও আগামী ৪ বছরের মধ্যে কাকড়াজান ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে রূপান্তর করতে সক্ষম হবেন বলে জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button