slider

সখীপুরে এলডিডিপি প্রকল্পের আওতায় প্রাণী সম্পদ প্রদর্শনী

খাঁন আহম্মেদ হৃদয় পাশা, সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ এই শ্লোগান কে সামনে রেখে প্রাণী সম্পদ প্রদর্শনী ২০২৩ উদযাপিত হয়েছে।

শনিবার (২৫ জানুয়ারি) সকাল ৯ টায় সখীপুর উপজেলা প্রাণীসম্পদ অফিস প্রাঙ্গনে এ প্রদর্শনী শুরু হয়ে বিকেল পাঁচটা পর্যন্ত চলে।সখীপুর উপজেলা ইউএনও ফারজানা আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল সখীপুর এর জাতীয় সংসদ সদস্য, বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের এমপি।

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু, সখীপুর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খান, চর্যাপদ গবেষক প্রফেসর আলীম মাহমুদ প্রমুখ।

প্রদর্শনী আয়োজন করে, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রানিসম্পদ অধিদপ্তর, মৎস ও প্রানিসম্পদ মন্ত্রণালয় ও বাস্তবায়নে উপজেলা প্রানিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল সখীপুর, টাঙ্গাইল।

প্রদর্শনীতে ৫০টি স্টল অংশ গ্রহণ করে, স্টল গুলোতে উন্নত জাতের, গরু, মহিষ, ছাগল, ভেড়া, গারল, হাস, মুরগি, কবুতর, এছাড়াও টেকনো ড্রাগস লিঃ, রেনেটা লিঃ, একমি লিঃ ভেটেরিনারি কোম্পানি তাদের ঔষধ প্রদর্শণী করেন, এদের মধ্যে তিনজন কে পুরস্কার প্রদান করা হয়।
এ সময় বিভিন্ন এলাকা থেকে খামারী ও উৎসুক জনতাসহ দর্শনার্থী উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button