slider

সখীপুরে আলোচিত অটো চালক হত্যা মামলার রহস্য উন্মোচন, গ্রেফতার ৪

সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে অটোরিকশা চালক আমিনুল ইসলাম হত্যা মামলায় চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৩ নভেম্বর) আসামিদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, চাঞ্চল্যকর হত্যা মামলার বিষয়টি জেলা পুলিশ সুপারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস)সার্বিক তত্ত্বাবধানে হত্যা মামলার দ্রুত রহস্য উদঘাটন করে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামি গ্রেপ্তার করা হয়।
এর আগে ওড়নার কাপড় দিয়ে হাত পা ও মুখ বাঁধা অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মামলার বিবরণে জানা যায়, জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের উদ্দেশ্যে সখীপুর থানার ইনস্পেক্টর সালাউদ্দিনের (তদন্ত) নেতৃত্বে গাজীপুর ঢালাইসিটি এলাকা থেকে লালমনিরহাট কালীগন্জ থানার গোপালরায় গ্রামের মনিরুল হোসেনের স্ত্রী শরিফাকে (৩৬) গ্রেপ্তার করে।
শরিফার তথ্যমতে, পিরোজপুর কাউখালী থানার হোগলা গ্রামের মৃত এনামুল হকের ছেলে বাহার হোসেন কাজল (৫৭), টাঙ্গাইল সখীপুর উপজেলার ঘেচুয়া শান্তিনগর এলাকার আ. রহমানের ছেলে মো.খোকন মিয়াকে (৩৬) ঢাকা আশুলিয়া কুরগাঁ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে নরসিংদী শিবপুর উপজেলার দত্ত গাও ভিটিপাড়া সালামত খাঁ ছেলে মোকলেসুর রহমান মুকুলকে (৫৪)কে গাজীপুর কাশিমপুর ল্যাবওয়ান হসপিটালের সামনে থেকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, টাঙ্গাইলের সখীপুরে (২৯ অক্টোবর) কালমেঘা বেলতলী এলাকায় জঙ্গলের ভিতর থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়।
এবিষয়ে টাঙ্গাইল জেলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার প্রেস কনফারেন্সে জানান, আলোচিত হত্যা মামলার আসামিরা পূর্বে একাধিক মামলায় সাজাপ্রাপ্ত। তিনি আরও বলেন, চুরি-ছিনতাইয়ের বিষয়টি কারাগারে বসে পরিকল্পনা করে। দ্রুত আসামিদের রিমান্ড শেষে কারাগারে প্রেরণ করা হবে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button