slider

সখীপুরে আগুনে পুড়লো ঘরসহ ২টি গরু

খাঁন আহম্মেদ হৃদয় পাশা, সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুর উপজেলার পাথারপুর গ্রামে গোয়ালঘরে আগুন লেগে সব গৃহপালিত পশু পুড়ে ছাই হয়ে গেছে।

শনিবার রাত ১টার দিকে সখীপুর উপজেলার গজারিয়া ইউনিয়নের পাথারপুর গ্রামের আমজাদ আলীর ছেলে, আব্দুল কাদের মিয়ার বসতবাড়িতে এ দুর্ঘটনা ঘটে। আগুনে-২টি উন্নত জাতের গরু ও ১০টি কবুতরসহ প্রায় ২ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, রাতে গোয়ালঘরে আগুন লাগলে ওই পরিবারের লোকজনের চিৎকার শুনে গ্রামবাসী এগিয়ে আসে। গ্রামবাসীর সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু তার আগেই আগুনে ঘর সহ সব গবাদিপশু পুড়ে ছাই হয়ে যায়। ধারণা করা হচ্ছে, কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
আগুন লাগার খবরটি নিশ্চিত করেন গজারিয়া ইউনিয়নের ইউপি সদস্য মো: লোকমান হোসেন।

সখীপুর উপজেলার গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি খুবই দুঃখজনক। তিনি একজন প্রতিবন্ধী। দুটি গরু ছিল তার শেষ সম্বল। আগুনের ঘটনায় আব্দুল কাদের মিয়ার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ করে উপজেলা নির্বাহী অফিসারের নিকট ক্ষতিপূরণ চেয়ে আবেদন করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button