sliderস্থানিয়

সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে বিভাগীয় কমিশনারের মতবিনিময়

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সুষ্ঠুভাবে করার লক্ষে চাঁপাইনবাবগঞ্জে নির্বাচন কাযক্রম সমম্বয় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৯ জানুয়ারি সোমবার দুপুরে জেলা প্রশাসকের আয়োজনে প্রশাসনের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম.বজলুর রশীদ।

জেলা প্রশাসক শাহাদাত হোসেন মাসুদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, পুলিশের রাজশাহী বিভাগের উপ মহাপুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহজাহান, জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা ৫৯ বিজিবির অধিনায়ক লে.কর্ণেল গোলাম কিবরিয়া, চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মুস্তাফিজুর রহমানসহ অত্র জেলার কর্মকর্তারা।

প্রধান অতিথি রাজশাহী বিভাগীয় কমিশনার ড.আ.ন.ম. বজলুর রশীদ মতবিনিময় সভায় বলেন, আগামী নির্বাচন ও গণভোট রাজশাহী বিভাগে একই রকম করা হবে। ভোটারগণ নিরাপদভাবে ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোট দিতে পারবেন এবং ভোটারগণের ভোট কাউন্ট করা হবে। এ সব বিষয় নিয়ে প্রশাসনিক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button