রাজনীতিশিরোনাম

সংসদে ইনুর ক্ষমা প্রার্থনা

সংসদ সদস্যদের ‘চোর’ বলার পর অব্যাহত সমালোচনার মুখে সংসদ অধিবেশনে ক্ষমা চাইতে বাধ্য হলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
সোমবার দুপুরে মন্ত্রিসভায় সমালোচনার পর সন্ধ্যায় সংসদ অধিবেশনে সংসদ সদস্যদের তোপের মুখে পড়েন জাসদ সভাপতি ইনু। এর পরিপ্রেক্ষিতে তিনি নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলে সংসদ সদস্যরা তাতে সম্মত না হয়ে ক্ষমা চাওয়ার দাবি তোলেন।
তখন তথ্যমন্ত্রী বলেন, ‘আমি মনে করি গণমাধ্যমে আমার বরাত দিয়ে যে বক্তব্য এসেছে, সেজন্য আমি ক্ষমা চাইছি, আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।’
রোববার পিকেএসএফের অনুষ্ঠানে বক্তৃতায় ইনু টিআর, কাবিখা প্রকল্পে দুর্নীতির প্রসঙ্গে বলেছিলেন, ‘আমি তো এমপি আমি জানি, টিআর কিভাবে চুরি হয়। সরকার ৩০০ টন দেয়, এরমধ্যে এমপি সাহেব আগে দেড়শ’ টন চুরি করে নেয়। তারপর অন্যরা ভাগ করে। সব এমপি করেন না। তবে এমপিরা করেন।’
এই বক্তব্য নিয়ে ব্যাপক আলোচনার মধ্যে রাতে তথ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, মন্ত্রী ঢালাওভাবে সংসদ সদস্যদের দায়ী করেননি এবং ওই বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন।
তবে সোমবার মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি উঠলে ইনু ওই বক্তব্যের জন্য আরেক দফা দুঃখ প্রকাশ করেন বলে বৈঠকে উপস্থিত একাধিক মন্ত্রী জানান।
একজন মন্ত্রী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘এ নিয়ে আলোচনার পর প্রধানমন্ত্রী বলেছেন, ওই বক্তব্য দিয়ে তিনি (তথ্যমন্ত্রী) নিজেই নিজেকে চোর বানিয়েছেন।’
এরপর সন্ধ্যায় সংসদ অধিবেশনে বেশ কয়েকজন সংসদ সদস্য আওয়ামী লীগের জোট শরিক জাসদের সভাপতি ও মন্ত্রী ইনুর বক্তব্য নিয়ে আলোচনা তোলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button