জাতীয়

সংগীতশিল্পী সুবীর নন্দী হাসপাতালে

বরেণ্য সংগীতশিল্পী সুবীর নন্দী অসুস্থ। রোববার (১৪ই এপ্রিল ) রাত ১১টার দিকে তাকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। শিল্পীর পারিবারিক সূত্রে এ তথ্য জানা গেছে।
পরিবারের পক্ষ থেকে সবার কাছে শিল্পীর জন্য দোয়া চাওয়া হয়েছে। সেইসঙ্গে হাসপাতালে দর্শনার্থীদের ভিড় না করতেও চিকিৎসকদের নির্দেশের কথা জানানো হয়েছে। এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, পরিবারসহ সিলেট থেকে ফিরছিলেন সুবীর নন্দী। উত্তরার কাছাকাছি আসতেই হঠাৎ তার শারীরিক অবস্থা খুব খারাপ হয়ে যায়। বাধ্য হয়ে তাকে ট্রেন থেকে নামিয়ে এম্বুলেন্সে করে সিএমএইচে নেওয়া হয়েছে।
দীর্ঘদিন ধরেই কিডনির অসুখে ভুগছেন সুবীর নন্দী। ঢাকার ল্যাব এইডে নিয়মিতই ডায়ালাইসিস করান। কিন্তু উত্তরা থেকে ল্যাব এইড যেতে অনেক সময় লাগে। তাই তাকে সিএমএইচে ভর্তি করা হয়।
বরেণ্য সংগীতশিল্পী সুবীর নন্দী ৪০ বছরের দীর্ঘ ক্যারিয়ারে আড়াই হাজারেরও বেশি গান গেয়েছেন। বেতার থেকে টেলিভিশন, তারপর চলচ্চিত্রেও উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় গান। ১৯৮১ সালে তার প্রথম একক অ্যালবাম ‘সুবীর নন্দীর গান’ ডিসকো রেকর্ডিংয়ের ব্যানারে বাজারে আসে। তবে তিনি প্রথম প্লে-ব্যাক করেন ১৯৭৬ সালে আব্দুস সামাদ পরিচালিত ‘র্সর্যগ্রহণ’ চলচ্চিত্রে। প্লে­ব্যাক করে চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button