slider

শ্রেষ্ঠ শিক্ষা কর্মকর্তার বিদায় সংবর্ধনায়-মাধবপুরে প্রাথমিক শিক্ষা পরিবার

ত্রিপুরারী দেবনাথ তিপু, মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার শিক্ষা কর্মকর্তা জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা কর্মকর্তা ছিদ্দিকুর রহমান এর বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ এপ্রিল) সকালে পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে মাধবপুর উপজেলা শিক্ষা পরিবারের আয়োজনে সহকারী শিক্ষা কর্মকর্তা রফিকুল নাজিমের এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সংবর্ধিত বিদায়ী অতিথি উপজেলা শিক্ষা কর্মকর্তা ছিদ্দিকুর রহমান। এছাড়া আরও বক্তব্য রাখেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা দ্বিজেন্দ্র চন্দ্র আচার্য্য, মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম,অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক সুজিত দেব রায়, মাধবপুর উপজেলা প্রেসক্লাবের আহব্বায়ক এরশাদ আলী, প্রধান শিক্ষক সৈয়দ মোস্তাফিজুর রহমান ফয়সল, এস এম শামছুর রহমান, মুখলেছুর রহমান, মাহফুজুর রহমান, অনুপ কুমার রায়, আক্তার উদ্দিন, বানু চন্দ্র রায়, হেলাল মিয়া, আঃ মমীন, আবু তাহের, সুরাইয়া আক্তার, সাবিনা ইয়াছমিন, তন্বী রহমান, আঃ গফুর, মাহমুদুল হাসান রনি, বিল্লাল মিয়া প্রমুখ।

উপস্থিত ছিলেন সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা দিলরুবা সুলতানা, সহকারী শিক্ষক মিঠুন রায়, আনোয়ার হোসেন, সৌরভেন্দু ভট্টাচার্য বিপ্লব সহ উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button