খেলা

শ্রীলঙ্কায় কোহলি-আনুশকার বৃক্ষরোপণ

শুক্রবার আন্তর্জাতিক ক্রিকেটে নয় বছর পূর্ণ করেছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। এর আগে তার নেতৃত্বে টেস্টে শ্রীলঙ্কাকে শ্রীলঙ্কার মাটিতে হোয়াইটওয়াশও করেছে ভারত। সব মিলিয়ে খোশ মেজাজেই রয়েছেন ভারতীয় এই অধিনায়ক। আর কোহলির এই খুশীকে পূর্ণতা দিতেই যেন লঙ্কায় উপস্থিত হলেন প্রেমিকা আনুশকা শর্মা।
বান্ধবীকে পেয়ে আনন্দিত কোহলিও। দু’জন মিলে ঘুরে বেড়াচ্ছেন শ্রীলঙ্কার বিভিন্ন দর্শনীয় স্থানগুলো। তবে শুধু ঘুরে বেড়ানোই বা ছবি তোলাই নয়, বৃক্ষরোপণ করতেও দেখা গেল তারকা এই জুটিকে। মাটি খোঁড়া, সার দেওয়া, গাছ লাগানো, পানি দেওয়া সবই করলেন দু’জন এক সঙ্গে।
সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে কোহলি-আনুশকার সেই ছবি প্রকাশ পেতেই মুহূর্তে ভাইরাল। সমর্থকরা প্রশংসায় পঞ্চমুখ এই জুটির। কেউ বলছেন, ‘মহৎ কাজ, এদের কাছ থেকে শেখা উচিত’। আবার কেউ বলছেন আদর্শ জুটি। এক ভক্ত তো কোহলি-আনুশকাকে বৃক্ষ প্রেমিক বলেই অভিহিত করলেন!
ওয়েস্ট ইন্ডিজ সফরের পর অল্প কয়দিনের ছুটি পেয়েই কোহলি-আনুশকা জুটি উড়াল দিয়েছিলেন যুক্তরাষ্ট্রে। সেখানে ঘুরে বেরিয়েছেন ইচ্ছেমতো। মধুর সময় পার করে ফিরে যান নিজ দেশে। সেখান থেকে কোহলির নেতৃত্বে লঙ্কা সফরে যায় ভারতীয় দল। অন্যদিকে শাহরুখ খানের সঙ্গে নতুন ছবি ‘জব হ্যারি মেট সেজল’ মুক্তির বিষয়ে ব্যস্ত হয়ে পড়েন আনুশকা।

১৫ আগস্ট বুধবার ছিল কোহলির প্রয়াত বাবার জন্মদিন। টেস্ট সিরিজ তাড়াতাড়ি শেষ হওয়াতে ওয়ানডে সিরিজের আগে বেশ কিছুটা সময় পান কোহলিরা। এমন সময় হঠাৎই শ্রীলঙ্কায় হাজির হয়ে কোহলিকে চমকে দেন আনুশকা। ঘুরে-বেড়ানো, ভক্ত-সমর্থকদের সঙ্গে ছবি তোলা, গাছ লাগানো সব মিলিয়ে সময়টুকু ভালোই উপভোগ করেছেন দুই ভুবনের এই দুই তারকা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button