খেলা

শ্রীলঙ্কান ক্রিকেটে তোলপাড়

কদিন আগেই শ্রীলঙ্কার বিশ্বকাপ দল ঘোষণা করা হয়েছে। এই দলে আছেন তারকা পেসার লাসিথ মালিঙ্গাও। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে এই অভিজ্ঞ পেসার ইঙ্গিত দিয়েছেন বিশ্বকাপের আগেই অবসর ঘোষণা করতে পারেন।
শ্রীলঙ্কার বিশ্বকাপ দলে অধিনায়ক করা হয়েছে দিমুথ করুণারত্নেকে। আর এই কারণে মালিঙ্গার অবসরের গুঞ্জন শোনা যাচ্ছে! শ্রীলঙ্কান সংবাদ মাধ্যমে খবর, শ্রীলঙ্কার ক্রিকেটের এক হোয়্যাটসঅ্যাপ গ্রুপে মালিঙ্গা সিংহলিজ ভাষায় লিখেছেন, ‘‌আমাদের হয়তো মাঠে আর দেখা হবে না। আমাকে যাঁরা সমর্থন করেছেন, ঈশ্বর তাঁদের সবার মঙ্গল করুন। আশীর্বাদ!’
মালিঙ্গার এমন লেখার পরই শ্রীলঙ্কান ক্রিকেটে ঝড় ওঠে। প্রকাশ্যে অবসর ঘোষণা না করলেও তাঁর বার্তায় অবসরের ইঙ্গিত রয়েছে বলে মনে করেন অনেকেই।
তবে কী কারণে ক্ষুব্ধ এই লঙ্কান পেসার? দেশটির সংবাদ মাধ্যমে খবর, মালিঙ্গা দলের সবচেয়ে সিনিয়র ক্রিকেটার। অথচ তাঁকে বিশ্বকাপের নেতৃত্বে রাখা হয়নি। এই কারণেই তিনি ক্ষুব্ধ হয়েছেন, ধারণা সবার।
শ্রীলঙ্কার ক্রিকেটের এক কমর্ককর্তা বলেন, ‘মালিঙ্গার মনে রাখা উচিত— দেশের হয়ে খেলার থেকে বড় বিষয় আর হতে পারে না। মালিঙ্গা অধিনায়ক হিসেবে শোচনীয়ভাবে ব্যর্থ। ১৪টি ম্যাচের মধ্যে ১৩টিতেই হেরেছেন।’ পাশাপাশি জানিয়ে দেওয়া হয়েছে, মালিঙ্গা চাইলে অবসর নিতে পারেন। তাদের ক্রিকেটার তৈরি আছে। সব মিলিয়ে বিশ্বকাপের আগে শ্রীলঙ্কান ক্রিকেটের ডামাডোল ফের একবার তুঙ্গে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button