খেলা

শ্রীলংকাকে হারিয়ে দিল জিম্বাবুয়ে

ওপেনার সলোমন মিরের সেঞ্চুরিতে পাঁচ ম্যাচে সিরিজের প্রথম ওযানডেতে স্বাগতিক শ্রীলংকাকে ৬ উইকেটে পরাজিত করেছে সফরকারী জিম্ববাবুয়ে। গল-এ অনুষ্ঠিত ম্যাচে মাত্র ৯৬ বলে ১১২ রান করেন মির।জিম্বাবুয়ের করা ৩১৬ রানকে ১৪ বল হাতে রেখেই ৪ উইকেটে ৩২২ রান করে জিম্বাবুয়ে। এই জয়ে শ্রীলংকার মাটিতে নতুন রেকর্ড গড়ল আফ্রিকার দলটি। কেননা লংকার মাটিতে এর আগে ওয়ানডে ক্রিকেটে কোন দলই ৩০০’র বেশি রানের লক্ষ্যমাত্রা নিয়ে ম্যাচ জিততে পারেনি।দীর্ঘ ১৭ বছর পর এ মাঠে প্রথম ওয়ানডে ম্যাচে স্বাতিকদের হারাতে মিরের সেঞ্চুরির পর জিম্বাবয়ে দলের পক্ষে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে সিকান্দার রাজার অপরাজিত ৬৭ ও সিন উইলিয়াসনের ৬৫ রান।এর আগে জিম্বাবুয়ের দন্তহীন বোলিংয়ের বিপক্ষে কুসল মেন্ডিজের ৮০ বল মোকাবেলায় ৮৬ রানের সুবাদে শ্রীলংকা নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩১৬ রান সংগ্রহ করে।এ ছাড়া উপুল থারঙ্গা ৭৯ এবং দানুস্কা গুনাথিলাকা করেন ৬০ রান। দীর্ঘ ১৭ বছর পর গল আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম ওয়ানডে ম্যাচে লংকান াধিনায়ক এ্যাঞ্জেলো ম্যাথুজ টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। মেন্ডিজ ও থারাঙ্গা উভয়েই আটটি করে চার ও একটি করে ছক্কা হাঁকান।
ফল : জিম্বাবুয়ে ৬ উইকেটে জয়ীম্যাচ সেরা : সলোমন মির(জিম্বাবুয়ে)সিরিজ : পাঁচ ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে জিম্বাবুয়ে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button