শ্রীবরদীতে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদীতে সার্বিক উন্নয়ন কার্যক্রম ও আইন শৃংখলা পরিস্থিতি বিষয়ে উপজেলার কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় এবং তথ্য অধিকার আইন ২০০৯ সম্পর্কিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শ্রীবরদী উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক সাহেলা আক্তারের সভাপতিত্বে,
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস।
উক্ত সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা পরিষদের নির্বাহী অফিসার সাইয়েদ এজেড মোর্শেদ আলী, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো, তোফায়েল আহমেদ, উপজেলা চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ইফতেখার ইউনুস। পরে উপজেলার আইন শৃঙ্খলার বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন, থানার অফিসার ইনচার্জ(ওসি) বিপ্লব কুমার বিশ্বাস, পৌর মেয়র মোহাম্মদ আলী লাল মিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সৈযদা তানজিনা আফরিন, উপজেলা কৃষি কর্মকর্তা সাবরিনা আফরিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন, ইউপি চেয়ারম্যান ফরিদুজ্জামান, শাহজাাদা ইসলাম আশিক, আব্দুল হামিদ সোহাগ প্রমূখ। সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা অংশ গ্রহণ করেন।




