sliderস্থানিয়

শ্রীবরদীতে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি :শেরপুরের শ্রীবরদী সীমান্তের বগুলাকান্দি এলাকা থেকে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ২২১ বোতল বিদেশী মদ জব্দ করেছে বিজিবি।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান প্রতিনিধি কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কর্ণঝোড়া বিওপি ইনচার্জ নায়েক সুবেদার আবু বক্কর সিদ্দিকের তত্ত্বাবধানে হাবিলদার আবুল কাশেম ও নায়েক আব্দুর রহিমসহ বিজিবির একটি টহল দল সিংগাবরুনা ইউনিয়নের বগুলাকান্দি গ্রামে অভিযান চালায়। এই সময় ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ২২১ বোতল মদ উদ্ধার করা হয়।

বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারীরা পালিয়ে যায়। উদ্ধারকৃত মদের সিজার মূল্য ধরা হয়েছে ৩ লাখ ৩১ হাজার ৫শ টাকা।

তিনি আরও জানান, শেরপুর ও ময়মনসিংহ সীমান্তে যে কোনো নাশকতা ও মাদক পাচার রোধে বিজিবি সর্বদা টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার রেখেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button