sliderস্থানিয়

শ্রীবরদীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন সাবেক এমপি রুবেল

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদী উপজেলার ঝগড়ারচর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাহমুদুল হক রুবেল। 

৩০ জুন রাতে মাহমুদুল হক রুবেল দলীয় নেতাদের সাথে নিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শনে যান। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথা বলেন এবং তাদেরকে আথিকসহ যাবতীয় সহযোগীতার আশ্বাস দেন বলে তিনি জানান।

৩০ জুন সোমবার ভোরে শ্রীবরদী উপজেলার ঝগড়ারচর বাজারে অগ্নিকান্ডে মুরাদ স্টোর, শিহাব স্টোর ও অনু স্টোরের প্রায় ৩ কোটি টাকার মালামাল পুড়ে ভস্মীভূত হয়।  
পরিদর্শনকালে সাবেক এমপিকে দোকান মালিকরা জানান, ভোরে ঘুমের ভেতর জানতে পারেন দোকানে আগুন লেগেছে। খবর পেয়ে দ্রুত দোকানে এসে দেখেন আগুন জ্বলছে। আগুনের তীব্রতা বেশি থাকায় কোন মালামাল বের করতে পারে নাই তারা। পরে শ্রীবরদী ও পার্শ্ববর্তী জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলা ফায়ারসার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। মালামাল ও দোকান ঘর সম্পূর্ণ আগুনে ভস্মীভূত হওয়ায় সবকিছু হারিয়ে পথে বসে গেছেন ব্যবসায়ীরা। পূজি হারিয়ে দিশেহারা ব্যবসায়ীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button