বিনোদন

শ্রীদেবীকে নিয়ে স্বামী বনি কাপুরের আবেগঘন চিঠি

গান স্যালুটে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদা ও অগণিত জনতার শ্রদ্ধা ভালোবাসায় শেষকৃত্য সম্পন্ন হয়েছে বলিউডের ‘চাঁদনী’খ্যাত শ্রীদেবীর । তারপর শ্রীদেবীর টুইটার অ্যাকাউন্ট থেকেই একটি চিঠি প্রকাশ করা হয়। তাতে আবেগময় স্মৃতিচারণ করেন স্বামী এবং বলিউড প্রযোজক বনি কাপুর।
বনি লিখেছেন, আমার বন্ধু, স্ত্রী এবং আমার দুই সন্তানের মাকে হারালাম। এ এক অপূরণীয় ক্ষতি। আমাদের পাশে থাকার জন্য আমার পরিবার, বন্ধু, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও শ্রীদেবীর ভক্তদের ধন্যবাদ জানাই। আমরা সকলে মিলে এই কঠিন সময় কাটিয়ে ওঠার চেষ্টা করছি।

বনি লেখেন, সারা পৃথিবীর কাছে তিনি ছিলেন চাঁদনি, প্রথিতযশা অভিনেত্রী শ্রীদেবী। তবে আমার কাছে শুধুই ভালবাসার বন্ধু আর আমার জীবনসঙ্গী আর আমাদের মেয়েদের মা। আমার মেয়েদের কাছে শ্রীদেবীই ছিল জীবন। পরিবারকে ধরে রেখেছিল সে। খুশি ও জাহ্নবীর প্রিয় মাকে বিদায় জানালাম। আমি আবেদন করছি, একটু একা ছেড়ে দিন আমাদের। অভিনেত্রীর জীবনে তো কোনোদিন পর্দা নামে না। সিনেমার পর্দায় তারা উজ্জ্বল হয়েই থাকেন। মেয়েদের ধরে জীবনে এগিয়ে যেতে হবে। শ্রীদেবী ছিল আমার শক্তি, জীবন এবং হাসির কারণ। অনেক ভালবাসি ওকে। শান্তিতে থাক, আমার ভালবাসা। তোমায় ছাড়া জীবনটা আর আগের মতো নেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button