রাজনীতিশীর্ষ সংবাদ

‘শ্রমিক ছাঁটাইয়ের সিদ্ধান্তের খবর মড়ার ওপর খাঁড়ার ঘা’

পোশাক কারখানার মালিকদের মানবিক আচরণের আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দুর্দিনে শ্রমিক ছাঁটাইয়ের সিদ্ধান্তের খবর মড়ার ওপর খাঁড়ার ঘা।
সোমবার নিজের সরকারি বাসভবনে এক অনলাইন ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
তৈরি পোশাক খাতের মালিকদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, শ্রমিকেরা সুদিনে মালিকদের মুনাফা এনে দিয়েছেন। ছাঁটাইয়ের মতো অসন্তোষ উদ্রেককারী সিদ্ধান্তের খবর মড়ার ওপর খাঁড়ার ঘার মতো অবস্থা হবে।
দেশের এই দুর্দিনে শ্রমিক ছাঁটাই না করার আহ্বান জানিয়ে বিজিএমইএসহ সংশ্লিষ্টদের বিষয়টি মানবিকভাবে বিবেচনায় নিয়ে সমন্বয়ের পরামর্শ দেন তিনি।
এ সময় হাসপাতাল কর্তৃপক্ষকে উদ্দেশ করে সেতুমন্ত্রী বলেন, ‘ইতোমধ্যে চিকিৎসা না পেয়ে হাসপাতাল ঘুরে ঘুরে অনেকের মৃত্যুবরণের মতো ঘটনাও ঘটেছে। করোনা ও অন্য রোগীদের সেবায় মানবিক হোন।’
এছাড়া তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঘরে ঘরে সুরক্ষা ও সচেতনতার দুর্গ গড়ে তুলতে হবে। ইনশা আল্লাহ, এই সংকট মোকাবিলা করে আমরা চিরচেনা সজীবতায় ফিরে আসব। সংকটের মেঘ অচিরেই কেটে যাবে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button