sliderশিরোনামশ্রমিক

শ্রমিকদের উপযুক্ত মজুরী উৎপাদনশীলতা বৃদ্ধিতে ভূমিকা রাখে। জননেতা সাইফুল হক

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক বলেছেন বর্তমান দুর্মূল্যের বাজারে শ্রমিকসহ শ্রমজীবী মেহনতী মানুষ অবর্ননীয় দুর্দশায় দিন পার করছে।তাদের খাদ্য ও পুষ্টিগ্রহণ কমে গেছে।বর্তমান মজুরীতে পাঁচজনের একটি গারমেন্টস শ্রমিক পরিবারের মাসের ১৫ দিন চলাই কঠিন। জীবনযাত্রার ব্যয়বৃদ্ধি ও মুদ্রাস্ফীতির কারণে শ্রমিকদের প্রকৃত আয় মারাত্মকভাবে কমে গেছে।তিনি জীবনযাত্রার ব্যয়সহ সমুদয় পরিস্থিতি বিবেচনা করে গারমেন্টস শ্রমিকদের বাঁচার মত উপযুক্ত মজুরী পুনঃনির্ধারণের জন্য সরকার ও মালিকদের প্রতি আহবান জানিয়েছেন।

তিনি শ্রমিকদের উপযুক্ত মজুরী প্রদান এক ধরনের বিনিয়োগ। বাঁচার মত উপযুক্ত মজুরী উৎপাদনশীলতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি অনতিবিলম্বে গ্রাম শহরের গরীব ও শ্রমজীবীদের জন্য রেশনিং ব্যবস্থা চালু করারও দাবি জানান।

তিনি বলেন বাঁচার দাবিতে শ্রমিকদের আন্দোলন কোন ষড়যন্ত্র নয়। তিনি শ্রমিক আন্দোলনে হয়রানি ও নির্যাতন-নিপীড়ন বন্ধেরও দাবি জানান।

আজ সকালে সাভারের আশুলিয়ায় বিপ্লবী গারমেন্টস শ্রমিক ফেডারেশনের কাউন্সিল প্রধান অতিথির ভাষনে তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।

বিপ্লবী গারমেন্টস শ্রমিক ফেডারেশনের আহবায়ক অরবিন্দু বেপারি বিন্দুর সভাপতিত্ব অনুষ্ঠিত এই কাউন্সিলে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আনছার আলী দুলাল, গারমেন্টস শ্রমিক নেতা প্রদীপ রায়, আলাল মোল্লা আলাল, আলমগীর হোসেন, সাঈদ পাটোয়ারী, পবিত্র এদবর, আবুল বাসার, মোঃ কামরুজ্জামান, তাসলিমা আকতার লিমা, মোয়ামিনুল হকপ্রমুখ নেতৃবৃন্দ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ লেবার ফেডারেশনের মারুফ হোসেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শিল্পাঞ্চল কমিটির সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান, বিপ্লবী গারমেন্টস শ্রমিক সংহতির নেতা নাঈম খান প্রমুখ।

কাউন্সিল অধিবেশন এর সভাপতি অরবিন্দু বেপারি বিন্দু গারমেন্টস শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় ১০ দফার ভিত্তিতে শ্রমিক আন্দোলন গড়ে তোলার আহবান জানান। তিনি বলেন ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলনের মধ্য দিয়েই শ্রমিকদের মুক্তি নিশ্চিত করতে হবে।

কাউন্সিলে অরবিন্দু বেপারি বিন্দুকে সভাপতি ও প্রদীপ রায়কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৭ সদস্য বিশিষ্ট সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়।
কাউন্সিলে সংগঠনের ঘোষণা ও আন্দোলনের ১০ দফা দাবি উত্থাপন করা হয় ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button