অর্থনৈতিক সংবাদশিরোনাম
শ্যামলীতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ
রাজধানীর মিরপুর রোড়ের শ্যামলী স্কয়ারের সামনের সড়ক অবরোধ করেছে পোশাক শ্রমিকরা।
বুধবার (২১ আগস্ট) সকাল সাড়ে ৯টায় সড়কটি অবরোধ করে আলিফ অ্যাপারেলসের শ্রমিকরা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বেলা ১১টায়ও তাদের অবরোধ অব্যাহত ছিল। অবরোধের ফলে সড়কটিতে যানচলাচল বন্ধ রয়েছে।
অবরোধকারীরা বলছেন, তাদের চারমাসের বেতন বকেয়া রয়েছে। এর মধ্যেই ঈদের ছুটির পর হঠাৎ কারখানা বন্ধ করে দিয়েছে মালিকপক্ষ। এর প্রতিবাদেই তারা সড়কে অবস্থান নিয়েছেন।




