sliderস্থানিয়

শোনার অভ্যাস ভাল না হলে ভাল বলতে পারবে না- বিদায় অনুষ্ঠানে বিএনপি সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিশ

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ঐতিহ্যবাহী কালুশাহ ডিগ্রী কলেজের এইচএসসি ও এইচএসসি (বিএমটি) পরীক্ষার্থীর বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ জুন) সকাল ১১ টার দিকে আসন্ন উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় অংশ গ্রহণের জন্য বিদায়ী ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে উপজেলার অন্যতম বিদ্যাপীঠ সাটুরিয়া সৈয়দ কালুশাহ্ ডিগ্রী কলেজ মিলনায়তনে সাটুরিয়া উপজেলা বিএনপির বর্ষীয়ান সভাপতি ও কলেজ প্রতিষ্ঠাকালীন অন্যতম উদ্যোক্তা আব্দুল কুদ্দুস খান মজলিশ মাখন বলেন শোনার অভ্যাস ভালো ও সুন্দর না হলে তুমি ভালো বলতে পারবে না, কেউ তোমার কথা শুনবে না। গুরু জনেরা কি বলে মনোযোগ দিয়ে শুনবে। ইতিহাস জানার চেষ্টা করবে ইতিহাসকে ধারণ করবে। তাহলেই ভাল মানুষ হতে পারবে।

এসময় তিনি কলেজ প্রতিষ্ঠাকালীন নানা ইতিহাস এবং প্রয়াত প্রতিষ্ঠাতা দানবীর সৈয়দ বাদশা আলম ও অনারারি প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আনোয়ারুল হক খান মজলিশসহ যাদের অবদানে হাঁটি হাঁটি পা পা করে এ বিদ্যাপীঠ আজকের অবস্থানে তাদের স্মরন করেন এবং ছাত্র ছাত্রীদের আদর্শ মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলার উপদেশ দেন। পরে দোয়া মাহফিলে শিক্ষার্থীদের জন্য সাফল্য কামনা করা হয়।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ার হোসেন জানান, এবছর জেনারেল শাখায় ৪৫২ জন শিক্ষার্থী ও বিএমটি শাখায় ২৪০ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করছে। গত বছর উপজেলার শ্রেষ্ঠ ফলাফল করেছে। এবছরও করবে বলে আশাবাদী। উল্লেখ্য কয়েক বার জেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হয়েছিল সৈয়দ কালুশাহ্ ডিগ্রী কলেজ।

বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিস মাখন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহীন আজাদ বিপ্লব, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মহাসিনুজ্জামান মহাসিন, শ্রমিক দলের সভাপতি মিজানুর রহমান মিজান, কলেজ শাখা ছাত্রদলের জাকির হোসেন ও বিশাল আহমেদ,দাতা সদস্য, গভর্নিং বডির সদস্য, বিভিন্ন দল ও অঙ্গসংগঠনের রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষানুরাগী, কলেজের শিক্ষক, অভিভাবক ও ছাত্র ছাত্রীবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button